জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে সোমবার প্রথম পর্বের একটি খেলা সমাপ্ত হয়েছে।
তাতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে সিলেট সিটির দল জেজিকিউ একাদশ। তারা ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমিকে টাইব্রেকারে ৩-০গোলে হারিয়েছে। তার আগে ১-১গোলে অমিমাংসিত ছিল ম্যাচটি। ম্যাচ সেরাও নির্বাচিত হন গোল কিপার দিপু।
খেলার শুরুর ৫মিনিটের সময় একক প্রচেষ্টায় জালালাবাদ গ্যাস কোয়ার্টার (জেজিকিউ) ফুটবল একাদশের হয় গোল করেন ফরোয়ার্ড মিতু। প্রথমার্ধে আর গোল পায়নি কেউ।
বিরতির পর গোল পরিশোধে চেপে ধরে ক্লেমন সুরমা ক্রিকেট একাডেমি। তার সুফলও চলে আসে কিছুক্ষণ পর। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের সময় পরিকল্পিত আক্রমণ থেকে মিডফিল্ডার সায়েদ গোল করে ম্যাচে সমতা আনেন। নির্ধারিত সময় খেলা থাকে অমিমাংসিত।
টাইব্রেকারে এসে অনেকটা নাটকিয় চমক তৈরি হয় ম্যাচে। ক্লেমনের শুটারদের চরম ব্যর্থতায় প্রথম স্টেপের পাঁচ কিকেও যেতে হয়নি কারো। নির্ধারিত হয়ে যায় ফলাফল। প্রথম তিনটি কিকই রুখে দেন গোলকিপার দিপু। পক্ষান্তরে প্রতিপক্ষ জেজিকিউ দলের শুটাররা তিনটি কিকই গোলে পরিণত করে। ৪র্থ কিংবা ৫ম কিকে যেতে হয়নি তাদের যারফলে ৩-০তে জয় নিশ্চিত হয় জেজিকিউ দলের।
খেলা শেষে ম্যাচ সেরা এবং বিজিত দলের হাতে অংশগ্রহণমুলক সম্মাননা স্মারক তুলে দেন আয়োজক কমিটির উপদেষ্টা আবুল কালাম চৌধুরী মুকুল, এবং সাজ্জাদ হোসেন, এসময় উপস্থিত ছিলেন নজমুল ইসলাম এহিয়া, আব্দুল হান্নান শাহাদত, ফারুক আহমদ, আখতার সিদ্দিকী বাবলু, রেজাউল কিবরিয়া লিমন, আব্দুল আহাদ, সাদেক আহমদ, এম এইচ আকাশ, মোহাম্মদ নুরুজ্জামান, তরিকুল ইসলাম চৌধুরী মুবিন, নাহিয়ান সাকির চৌধুরী রকি, কিবরিয়া আহমদ প্রমূখ।
আগামীকাল মঙ্গলবার একটি ম্যাচ অনুষ্ঠিত হবে মুখোমুখি হবে সৈয়দপুর জুনিয়র এফ এ এবং বহুমুখী ফুটবল ক্লাব। বিকেল ৩ঘটিকায় ম্যাচটি শুরু হবে।
সোমবারের খেলাটি পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, শামিম আহমদ এবং মিন্টু আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন।
সিলেটউইটনেসডটকম/১১নভেম্বর২০১৯/নিজি/২৩৫-৬৫৮













