জিয়াউল হক জিয়াঃ সিলেট সদর উপজেলায় টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় পর্বের শেষ দুটি (৭ম ও ৮ম ম্যাচের) খেলা রবিবার সমাপ্ত হয়েছে।

দিনের প্রথম ম্যাচে এলিভেন স্টার বৃহত্তর ফতেপুর ২-০গোলের জয় পেয়েছে। তারা হারিয়েছে জয়নব কসমেটিকস দলকে। গোল করেন ডিফেন্ডার সদরুল ও মিডফিল্ডার বেলাল। ম্যাচ সেরা সদরুল।

খেলা শেষে ম্যাচ পুরস্কার তুলে দেন ওয়ার্ড মেম্বার আব্দুল মালেক, মেম্বার কাচা মিয়া, টুর্ণামেন্ট পুরস্কারদাতা ইমাম উদ্দিন, সাবেক মেম্বার ফরিদ উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার নাজিম উদ্দিন।

খেলাটি পরিচালনা করেন রেফারি হোসাইন আহমদ, তাওহীদ আহমদ, গুলজার আহমদ ও বাদশা মিয়া। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও আব্দুল কাদির।

আগামী ১৩ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে কোয়ার্টারের খেলা শুরু হবে। প্রতিদিন ১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত টানা খেলা চলবে।

সিলেট-সুনামগঞ্জ সড়কে টুকেরবাজার নামক স্থানে সড়ক সংলগ্ন মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার দর্শকের আগমনে মুখরিত হয় এই আয়োজন ।

মাঠের হিসেব থেকে এইবারের আয়োজন ১৫তম। ৮০ দশক থেকে এখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে ফুটবল খেলার আয়োজন করে আসছে। এমনকি ২০০৯-১০ সনে প্রথম বারের মত আয়োজিত সিলেট সদর উপজেলা আন্তঃইউনিয়ন ফুটবল এখান থেকেই শুরু হয়েছিল।

বিগত ২০১৫সন থেকে টুকেরবাজারের বৃহত্তর সংগঠন ৯টি গ্রাম সমন্বয়ে “টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ” এই মাঠে খেলা পরিচালনা করে আসছে। ৩২টি দল নিয়ে এবার তাদের ৪র্থ আয়োজন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১টি গ্লামার মোটর সাইকেল, রানারআপ দল ১টি দেড়ভরি ওজনের গোল্ডকাপ।