জিয়াউল হক জিয়াঃ
সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন বৃহৎ সামাজিক সংগঠন “টুকেরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ’র বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭সেপ্টেম্বর শুক্রবার সন্ধা-রাতে টুকেরবাজারস্থ ক্লাবের কার্যালয়ে বর্ধিত সভাটি অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন সাধারণ সম্পাদক এনাম হোসেন শিপন। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সদস্য নাজমুল হুদা। এতে ক্লাবের কার্যকরী পরিষদের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নয়টি গ্রাম নিয়ে পরিচালিত এই ক্লাবে সকলের সর্ব সম্মতিতে, প্রতিটি গ্রাম থেকে আপাতত ৬জন করে নতুন সদস্য নেয়া হয়েছে। তার আগে ক্লাবের সদস্য সংখ্যা ছিল ৪৫জন। এই নিয়ে ক্লাবের সদস্য সংখ্যা দাঁড়ালো ৯৯জনে।
সভাশেষে ক্লাবের সভাপতি তার প্রদত্ত বার্তায় বলেন, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহপাকের শুকরিয়া আদায় করি। সিলেট সদর উপজেলার জনপ্রিয় সামাজিক সংগঠন টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদের নতুন সদস্য নেয়ার কার্যক্রম শুরু হয়েছে। আমরা প্রতিটি গ্রাম থেকে ১৫জনেরও বেশি চাহিদা পত্র পেয়েছি। কিন্তু আমাদের সদস্য নেওয়ার সংখ্যা সীমিত হওয়ায় আমরা সবাইকে নিতে পারি নাই। আপাতত আমরা ৬জন করে নিয়েছি। আপাত দৃষ্টিতে আমরা যাদের নিতে পারি নাই তাদের দুঃখিত বা মন খারাপের কিছু নাই কারণ এই কার্যক্রম প্রতিবছর চলমান থাকবে। আগামীতে অবশ্যই বাকীরা অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ পাবেন।
আমাদের সংগঠনের সকল সম্পাদক বৃন্দের পক্ষ থেকে নতুনসহ সবার প্রতি আহবান থাকবে, এলাকার সুনাম এবং অসহায় মানুষের জন্য আমরা যেনো সব সময় কাঁধেকাঁধ মিলিয়ে কাজ করতে পারি।’














