নিজস্ব ডেস্কঃ সিলেট শহরতলীর টুকের বাজার বেলাল মার্কেটে ভয়াবহ আগুনের সূত্রপাত ঘটেছে। লেফ তোষকের একটি দোকান থেকে এই আগুনের সূত্রপাত এবং ভয়াবহতা বলে প্রাথমিকভাবে মনে করছেন মার্কেটের ব্যবসায়ীরা। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টুকের বাজার  বেলাল মার্কেটের আগুন লাগার কারণ সম্পর্কে এ মন্তব্য করেন সেখানকার ব্যবসায়ী ও উপস্থিত জনতা।

তারা জানান, প্রথমে যে দোকানটিতে আগুনের সূত্রপাত ঘটে, সেটি ছিল লেফ তোষকের  দোকান। আর ওই দোকান থেকেই আগুনের সূত্রপাতের কারণে সে দোকানে থাকা বিভিন্ন জিনিসপত্র থেকেই আগুন ভয়াবহ রুপ নেয়।

আগুন আগুন চিৎকার শোনে বাজারে থাকা সব মানুষ এসে জড়ো হন আর দেখেন ভেতর থেকে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। এসময় উপস্থিত থাকা সবাই যার যার সাধ্যমত চারদিকে যে পানি ছিল তাই দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন।পরে ফায়ার সার্ভিস আসে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সাহায্যে আগুন নিভাতে সক্ষম হয়।

তবে ব্যবসায়ীদের ধারণা, আগুন মূলত  কারেন্টের তার বা শর্টসার্কিট থেকে লেগেছে, তারপর আগুন চারিদিকে ছড়ায়। যার কারনে আশেপাশে থাকা ইউনানি ফার্মেসী, মদিনা বীজঘর, ওয়াইফাই অফিস, চাউলের গোডাউন সহ অনেক দোকান পুড়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির হবে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ব্যবসায়ীরা সিলেট উইটনেস কে বলেন, আগুন কোথায় থেকে লেগেছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। তবে আগুন এতে কারেন্টের সংস্পর্শ ছিল। যে কারণে আগুনের তীব্রতা ছিল ভয়ানক। তবে তদন্ত করলে সঠিক তথ্য পাওয়া যাবে বলে তারা জানান।

আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমেদ, ৬নং টুকের বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শহিদ আহমেদ, ৮নং কান্দিগাওঁ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, সদর বিএনপির আহবায়ক একেএম তারেক কালাম, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, টুকের বাজার ব্যবসায়ী সমিতির সম্পাদক নেওয়াজ উদ্দিন, সদর আওয়ামীলীগের ত্রান সম্পাদক ফজলুল করিম ফুল মিয়া, সাবেক উপ সম্পাদক নুরুল হক, টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যান যুব পরিষদের সভাপতি আব্দুস সালাম, সেক্রেটারি মোঃ এনাম হোসেন প্রমূখ।