স্পোর্টস ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারপারসন তারেক জিয়া দীর্ঘদিন ধরে লন্ডনে স্বপরিবারে আছেন। একমাত্র মেয়ে জাইমা রহমান পড়াশুনার জন্য লন্ডনে স্থায়ীভাবে আছেন তারও আগ থেকে।

সাকিব মাহমুদ, পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। ২১ বছর বয়সী সাকিবের জন্ম বার্মিংহাম এবং তিনি ল্যান্সশায়ারের হয়ে খেলেন। তিনি ডাক পেয়েছেন ইংল্যান্ড দলেও। তিনি একজন বোলার।

জানা যায় এই সাকিব মাহমুদের সঙ্গে তারেক কন্যা জাইমার দীর্ঘদিনের প্রেম। তারা বিয়ে করেছেন বলেও গুঞ্জন রয়েছে লন্ডনে বাঙালি পাড়ায়। তাদের লন্ডনের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখাও গেছে। তাদের পরিচয় কিভাবে তা অবশ্য এখনো জানা যায়নি। তবে অনেকে মনে করছেন, পারিবারিকভাবেই তাদের পরিচয়। লন্ডন প্রবাসী বাংলাদেশিদের অনেকে মনে করে যে তাদের মধ্যে বিয়েও হয়েছে। টেকনিক্যাল কারণে তারা বিয়েটা গোপন রেখেছে।
সূত্র– সম্পাদক.কম