বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্র ঘোষিত “স্বাস্থ্য সচেতনতা ক্যাম্পেইন ‘১৯” গতকাল পহেলা ডিসেম্বর রোববার পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির শাবিপ্রবি শাখা।
শাখা সভাপতি রেজাউল ইসলাম ও সেক্রেটারি নজরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন বাজার, রেস্তোরাঁ, শিক্ষা প্রতিষ্ঠানে এবং শাবিপ্রবি ক্যাম্পাস সংলগ্ন আবাসিক এলাকায় ব্যাপক লিফলেট বিতরণ করা হয়।
এসময় নেতৃবৃন্দ সাধারণ জনতা ও ছাত্রদের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক মতবিনিময় করেন।














