সিলেট উইটনেস ডেস্কঃ দেশে করোনা (কোভিড-১৯) সংক্রমনের বিস্তার রোধে সরকারের নির্দেশে লকডাউন ঘোষণা করায় কর্মহীন হয়ে পড়েছে ঘরে থাকা সাধারন মানুষ। ফ‌লে নিম্ন আয়ের দিনমজুর কিংবা শ্র‌মিক প‌রিবার গু‌লোতে সবচেয়ে বেশী খাদ্য সংকট দেখা দিয়েছে। মধ্যবিত্ত পরিবারগুলোও রয়েছে খাদ্য ঝুঁকিতে।

বর্তমানে সমগ্র বিশ্বে মুসলমান জাতি দান-খয়রাতের মাস পবিত্র রমজানুল মোবারকের সিয়াম সাধনায় অতিবাহিত করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠন ও সামর্থবান ব্যক্তিরা জাতির এই দুঃসময়ে নানা সহায়তায় এগিয়ে এসেছে।

বুধবার ২৯এপ্রিল গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পান্তুমাই গ্রামে ৪০পরিবারকে খাদ্য সামগ্রী উপহার দিয়েছে পান্তুমাই ছাত্র কল্যাণ পরিষদ।

খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে দেয়া হয় চাল ১৫কেজি, আলু ২ কেজি, পেয়াঁজ ২কেজি, তেল ১ লিটার ও সাবান ১টি। পরে সেগুলো তালিকা করে রাতে ঘরে ঘরে পৌঁছে দেয়া হয়।

ছাত্র পরিষদের আহবানে আর্থিক ভাবে যারা বিশেষ সহায়তা করেছেন সদরুল ইসলাম, আব্দুল আলী, হাবিব আহমদ, রাজা মিয়া, মেম্বার ফারুক আহমদসহ প্রমুখ ব্যক্তিবর্গ। আরো যারা সহায়তায় এগিয়ে এসেছেন তাদেরকেও সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানানো হয়। ভবিষ্যতে এই ধরণের মানবিক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে বলেও জানান সংগঠনের সম্পাদকরা।