সিলেট উইটনেসঃ সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজারে দিন-দুপুরে চুরির ঘটনা ঘটেছে। নিজস্ব সিসি ক্যামেরায় চুরির ঘটনাটি পরিস্কার রেকর্ড হয়েছে।

শনিবার (২১ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটা নাগাদ ইসলামিয়া বস্ত্র বিতানে চুরির এই ঘটনাটি ঘটে। থান কাপড় ও বিছানার চাদর সম্বলিত একটি গাট্টি চুরি হয়। যার বাজার মূল্য পঁচিশ হাজার টাকা। ধারণকৃত ভিডিও ফুটেজে দেখা যায় যে ব্যক্তি চুুুরি করেছে তার গাঁয়ে বুকে সাদা, হাতে কালো রঙের গেঞ্জি ছিল, হালকা ফিটনেস ধরণের শরীর। চুরিটি আধা ঘন্টারও বেশি সময় নিয়ে সংঘটিত হয়েছে।


দোকানের প্রোপ্রাইটার অলিউর রহমান সিলেট উইটনেস প্রতিনিধিকে জানান, শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ এই চুরি হয়। ঐদিন ঢাকা থেকে একটি কাপড়ের চালান এসেছিল। দোকানে কাস্টমারের ভিড় থাকায় একটি গাট্টি আমরা সামনেই (বাহিরের অংশে) রেখে দেই। পরে ব্যস্ততা কমলে গাট্টিটি সেখানে আর খুঁজে পাইনি। তারপর আমাদের সিসি ক্যামেরায় চুরি যাওয়ার ঘটনাটি দেখতে পাই। দুইজন ব্যক্তি সরাসরি এই চুরি করেছে। প্রাথমিক ভাবে আমরা তাদের চিনতে পারিনি। এখানে প্রায় পঁচিশ হাজার টাকার কাপড় ছিল। আমরা ভিডিও ফুটেজটি সংরক্ষণ করেছি এবং মিডিয়ায় প্রকাশ করেছি। সবার কাছে চোরদের সনাক্ত করতে সহযোগিতা চাচ্ছি। আমরা থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।