নিউজ ডেস্কঃ সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলাধীন ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন নরসিংপুর সমাজ কল্যাণ সংস্থা (নসকস) আয়োজিত ৩০তম মেধাবৃত্তি পরীক্ষা নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আল-মদিনা একাডেমি উভয় প্রতিষ্ঠানে বর্ণিল আঙ্গিকে সজ্জিত কেন্দ্রে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দর ও সুষ্টুভাবে সম্পন্ন হয়েছে।

ছাতক-দোয়ারা অঞ্চলের অর্ধশতেরও বেশি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রায় তিনশত পঞ্চাশ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। নসকস সভাপতি মু.শফিকুল ইসলাম ও সেক্রেটারি এখলাছুর রহমান আবিদ আগত ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক, অতিথিবৃন্দ ও সুধীজনদের অভ্যর্থনা জানান।

পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন নসকস এর সাবেক সেক্রেটারি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আব্দুল কুদ্দুস, দোয়ারাবাজার উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ মুহিবুর রহমান কয়েস,নসকস সাবেক সভাপতি ও উপদেষ্টা রফিকুর রহমান , সিংগেরকাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোনায়েম খাঁন,মন্তাজ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সৈয়দুর রহমান, সোনালী চেলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুর ইসলাম, সাবেক সভাপতি ইয়াকুব আলী,আব্দুল আওয়াল,আকলুছ আলী রনি, মধ্যপ্রাচ্য প্রবাসী ও নসকস সদস্য মোঃ সমুজ মিয়া, সিনিয়র সদস্য রুহুল আমিন, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, মাওলানা আব্দুর রউফ, প্রধান শিক্ষিকা আফিয়া বেগম।

অন্যান্যদের মধ্যে মুহাম্মাদ খালেদ হাসান, জামিল হোসেন, হাসান আলী, তোফাজ্জল হোসেন, সানাউর রহমান দুলাল,হোসাইন আহমদ, গোলাম ছামদানি সুমন,খলিলুর রহমান, আজিজুল হক মিলন, মাহফুজুর রহমান, আহমদ সাদি আজাদ, তৌহিদ মিয়া, ফয়জুল ইসলাম বকুল, দেলোয়ার হোসেন, মুহিবুর রহমানও ফেরদৌস প্রমুখ। পরীক্ষা নিয়ন্ত্রক বালিউড়া স.প্রা.বি.এর প্রধান শিক্ষক ফখর উদ্দিন বাবুল, কেন্দ্র সচিব নরসিংপুর স.প্রা.বি এর প্রধান শিক্ষক সমরু মিয়া ও হল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন সোনাপুর স.প্রা.বি.এর প্রধান শিক্ষক জমির আলী। সংস্থার সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের বিপুল উপস্হিতির মধ্য দিয়ে পরীক্ষার সফল সমাপ্তি হয়। সংস্থার পক্ষ থেকে সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।