জিয়াউল হক জিয়াঃ দেশি-বিদেশি তারকা ঠাসা খেলোয়াড়েরা এই দিন আদিত্য দিয়েছেন দুই দলে। চ্যাম্পিয়ন লিগ কিংবা বাংলাদেশ প্রিমিয়ার লিগে সচরাচর খেলে থাকেন তারা। আর তাইতো এমন শক্তিশালী দু’টি দলের লড়াই দেখতে দর্শকের ছিল উপচে পড়া ভিড়।

মৌলভীবাজার জেলার সদর উপজেলার দুর্লভপুর মাঠে ইউনাইটেড ক্লাবের ব্যবস্থাপনায় আয়োজিত আমন্ত্রণ মূলক ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সমাপ্ত হয়েছে। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, মৌলভীবাজার। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন মৌলভীবাজার সদর আসনের সাংসদ জনাব নেসার আহমেদ।

৪অক্টোবর বিকেলে ফাইনালে মুখোমুখি হয় ‘জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, মৌলভীবাজার এবং আশাঈদ-সোহাগ ফুটবল একাডেমী শেরপুর, সরকার বাজার। খেলা শুরুর প্রথম ৮মিনিটেই খেলোয়াড় কল্যাণের হয়ে গোল করেন নাইজেরিয়ান বকুলা। ১২মিনিটে আবারো বকুলার এ্যাটাক দলের ও নিজের দ্বিতীয় গোল করেন তিনি। বিরতিতে যাবার আগে আশাঈদ-সোহাগ’র হয়ে একটি গোল পরিশোধ করেন আরেক নাইজেরিয়ান এ্যামেকা। বিরতির পর দ্বিতীয়ার্ধের ১০মিনিটের মাথায় নিজের হ্যাট্রিক পূর্ণ করেন বকুলা, যারফলে ৩-১ গোলে এগিয়ে যায় খেলোয়াড় কল্যাণ সমিতি। তারকিছু সময় পর প্রতিপক্ষের জিল্লুর গোল করলে ব্যবধান দাঁড়ায় ৩-২। খেলা প্রায় শেষেরদিকে আবারো জাল ভেদ করেন বকুলা নিজের ৪র্থ গোল পেয়ে যান তিনি। অবশ্য শেষবাঁশির আগে প্রতিপক্ষের এ্যামেকা নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল আদায় করে নেন। ইনজুরি টাইমে উত্তাপ ছড়ানো ম্যাচে জালভেদ করার আর সুযোগ হয়নি কারো। ৪-৩ব্যবধানেই জয় নিশ্চিত হয় জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’র। ৪গোলের সুবাদে ম্যাচ সেরা বিদেশি বকুলা। দুই দল মিলিয়ে এই দিন পাঁচজন বিদেশি ফুটবলারকে খেলতে দেখা যায়।