
আফগানিস্তান একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে লড়াই করছে বিসিবি একাদশ। প্রথম দিনে ৮৮.১ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪২ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।
বিসিবি একাদশের হয়ে আল-আমিন একাই শিকার করেন ৪ উইকেট। নিজের করা ১৮ ওভারে ৫১ রানে ব্যয় করে রহমতশাহ, হাসমতউল্লাহ, আসগর আফগান ও ইকরাম আলিখিলকে সাজঘরে ফেরান।
০১ সেপ্টেম্বর রোববার চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান একাদশ।
উদ্বোধনী জুটিতে দুই ওপেনার ইহসানউল্লাহ ও ইব্রাহিম জাদরান দুর্দান্ত ব্যাটিং করেন। তারা জোড়া অর্ধশতক পূর্ণ করে স্বেচ্ছায় অবসরে যান।
দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন জাভেদ আহমেদি ও রহমত শাহ। তাদের জুটিকে উইকেটে সেট হওয়ার আগেই সাজঘরে ফেরান সুমন খান। আল-আমিনের শিকার হয়ে মাত্র ৩ রানে ফেরেন জাভেদ আহমেদি।
বিনা উইকেটে ১৩১ রান সংগ্রহ করা আফগানিস্তান এরপর ৫৬ রানে হারায় ৫ উইকেট। আল-আমিনের স্পিনে বিভ্রান্ত হয়ে একের পর এক সাজঘরে ফেরেন রহমত শাহ (৭), আসগর আফগান (১৬), হাশমতউল্যাহ শহিদি (২৬) ও ইকরান আলিখিল।
১৮৭ রানে ৫ উইকেট শিকারের পর আফসার জাজাইকে সঙ্গে নিয়ে ষষ্ঠ উইকেটে ৪২ রানের জুটি গড়তেই বিপদে পড়ে যান মোহাম্মদ নবি। ব্যাক্তিগত ৩৩ রানে সাজঘরে ফেরেন এই অধিনায়ক।













