জিয়াউল হক জিয়াঃ সিলেট সদর উপজেলায় টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ আয়োজিত ফুটবল টুর্ণামেন্টে দ্বিতীয় পর্বের পঞ্চম ও ষষ্ঠ ম্যাচের খেলা আজ সমাপ্ত হয়েছে। ম্যাচে দর্শকের উপচে পড়া উপস্থিতি দেখাগেছে।
দিনের প্রথম ম্যাচে সাদিপুর ফুটবল একাদশকে ২-০ব্যবধানে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে একতা সমাজ কল্যান সংস্থা পূর্বদর্শা। প্রথমার্ধে ডিফেন্ডার সুহেল ও দ্বিতীয়ার্ধে ফরোয়ার্ড ফাহিম গোল করেন। ম্যাচ সেরা হয় সুহেল।
দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধান ২-০ গোলে জিতেছে নতুনকুড়ি স্পোর্টিং ক্লাব কসকালিকা দল। তারা হারিয়েছে মেসার্স রাসেল এন্ড ব্রাদার্স শাহপুর খুরুমখলা দলকে। খেলার দুই অর্ধে দুটি গোল হয়। গোল করেন মিডফিল্ডার আব্দুল কাদির ও ফরোয়ার্ড ইকবাল। এই জয়ে কোয়ার্টারের আট দলে জায়গা করে নিয়েছে তারা। ম্যাচ সেরা হয় ইকবাল।
খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ থানার ওসি ওকিল উদ্দিন আহমদ। উপস্থিত ছিলেন টুর্ণামেন্ট সভাপতি মুরব্বি জালাল উদ্দীন, ওয়ার্ড মেম্বার গিয়াস উদ্দিন, মেম্বার আব্দুল মালেক, পুরস্কার দাতা ইমাম উদ্দিন ও নুরুল হক প্রমুখ।
খেলাটি পরিচালনা করেন রেফারি মইনুল ইসলাম, তাওহীদ আহমদ, গুলজার আহমদ ও বাদশা মিয়া। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, আলী হোসেন রানা ও আব্দুল কাদির।
আগামীকাল মুখোমুখি হবে যারাঃ
সপ্তম ম্যাচ ২:৩০টা
জয়নব কসমেটিকস সিলেট বনাম এলিভেন স্টার খালপার
অষ্টম ম্যাচ ৩:৩০টা
এম আর জি কিংস টুকেরবাজার বনাম আলিম উদ্দিন ফুটবল একাদশ মদিনা মার্কেট
সিলেট-সুনামগঞ্জ সড়কে টুকেরবাজার নামক স্থানে সড়ক সংলগ্ন মাঠে এই খেলার আয়োজন করা হয়েছে। প্রতিদিন হাজার হাজার দর্শকের আগমনে মুখরিত হয় এই প্রাঙ্গণ।
মাঠের হিসেব থেকে এইবারের আয়োজন ১৫তম। ৮০ দশক থেকে এখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে ফুটবল খেলার আয়োজন করে আসছে। এমনকি ২০০৯-১০ সনে প্রথম বারের মত আয়োজিত সিলেট সদর উপজেলা আন্তঃইউনিয়ন ফুটবল এখান থেকেই শুরু হয়েছিল।
বিগত ২০১৫সন থেকে টুকেরবাজারের বৃহত্তর সংগঠন ৯টি গ্রাম সমন্বয়ে “টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ” এই মাঠে খেলা পরিচালনা করে আসছে। ৩২টি দল নিয়ে এবার তাদের ৪র্থ আয়োজন। পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১টি গ্লামার মোটর সাইকেল, রানারআপ দল ১টি দেড়ভরি ওজনের গোল্ডকাপ।














