জিয়াউল হক জিয়াঃ ৩১শে ডিসেম্বর ২০১৯ ইংরেজি বছরের শেষ দিন। প্রকাশিত হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল। সারাদেশে এ বছর পাশের হার শতকরা ৮৭.৯০ ভাগ। যা গতবছরের তুলনায় ২.০৭ ভাগ বেশি।

সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বানাগাঁও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা এবার ১টি A+সহ শতভাগ পাস করেছে। এবার ১২জন পরীক্ষার্থীর মধ্যে আবু আহমদ রুকন A+ পেয়েছে, ৫জন পেয়েছে A তারা হল হাবিবুর রহমান ইমন, ফাহিম আহমদ সৌরভ, হাফিজুর রহমান, তানভীর আহমদ মারজান, সুমাইয়া বেগম। A- পেয়েছে ৬জন, তারা হল মাসুম উদ্দিন, নাজমিন বেগম, ইমরানা বেগম, রাশেদা বেগম, সুমা বেগম, নাদিয়া বেগম।

বিগত বছর গুলোতে এই প্রতিষ্ঠানে এত ভাল ফলাফল হয়নি। এবারই চমকপ্রদ ফলাফল করেছে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা। তাই আনন্দে উচ্ছ্বসিত শিক্ষকবৃন্দের পাশাপাশি ম্যানেজিং কমিটির সভাপতি মেম্বার মুজিবুর রহমান। তিনি প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকদের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।