রেজাউল হক মামুনঃ
‘জ্ঞানের আলোয় উদ্ভাসিত হোক আগামী দিনের মেধাবীরা’ —শেখ আলী হায়দার
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলার সভাপতি শেখ আলী হায়দার বলেছেন, বর্তমান সময়ে ছাত্ররা তাদের পাঠ্যবই থেকে দূরে সরে যাচ্ছে। আধুনিক প্রযুক্তির যুগে ছাত্ররা ফেইসবুক, টুইটার, ইউটিউবে অযথা সময় নষ্ট করছে। শিক্ষার সঠিক উদ্দেশ্য বাস্তবায়ন করতে হলে শিক্ষার্থীদের পাঠ্যবই এ ফিরিয়ে নিতে হবে। এ জন্য তাদের মধ্যে প্রতিযোগিতা মূলক শিক্ষার আয়োজন করতে হবে। তালামীযের এই কুইজ প্রতিযোগিতার জন্য ছাত্ররা বিভিন্ন বই অধ্যয়ন করেছে। একটি প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে শতশত প্রশ্নের উত্তর জানা হয়েছে। এভাবে প্রতিযোগিতার মাধ্যমে জ্ঞানের আলোয় উদ্ভাসিত হবে আগামী দিনের মেধাবীরা।

আজ ৮ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০ঘটিকায় সিলেট সদর উপজেলার কাজিরগাঁও জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার কনফারেন্স হলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ৭নং মোগলগাঁও পূর্ব ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত কুইজ প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কাজিরগাওঁ জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার গভর্নিং বডির সভাপতি জনাব মোহাম্মদ শাহানুর সাহেবের সভাপতিত্বে, অত্র শাখার সভাপতি মোহাম্মদ আব্দুল কাদিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মদন মোহন বিশ্ববিদ্যালয় তালামীযের সভাপতি রাকিবুর রহমান আতিক,কাজিরগাঁও জালালিয়া হাফিজিয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা তাজ উদ্দিন, সিলেট পশ্চিম জেলা তালামীযের অফিস সম্পাদক মুহাম্মদ আব্দুল মান্নান, সিলেট সদর উপজেলার সভাপতি ছাত্রনেতা শাহীন আহমদ, সহ সভাপতি রুকন উদ্দিন, সাধারণ সম্পাদক কাওছার আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আব্দুল হাই।
আরও উপস্থিত ছিলেন ৭নং মোগলগাওঁ ইউনিয়ন ৮নং ওয়ার্ডের সতের গ্রামের বিশিষ্ট মুরব্বি জনাব মঈন মিয়া, ৭নং মোগলগাঁও লতিফিয়া ফ্রেন্ড সোসাইটি সদস্য আজমান আলী, সালেহ আহমদ, দুলাল আহমদ, ক্বারী সুজন আহমদ, শিক্ষক আলী হোসেন, ইমাম আব্দুল হান্নান, আবুল খায়ের রুমেল প্রমুখ ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরুষ্কার ও বই তুলে দেন অতিথিরা।














