সামাজিক কর্মকান্ড ও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে ২০১৫ সালের ১৬ ডিসেম্বর “রক্তাঙ্গন” সংগঠনটি প্রতিষ্ঠিত হয়। এরপর শুরু হয় সংগঠনের একের পর এক ব্যতিক্রমী কার্যক্রম। স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উৎসাহিতকরণ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণসহ নানা কর্মসূচী নিয়ে কাজ করে যাচ্ছে রক্তাঙ্গন নামে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনটি।
প্রতিষ্ঠা কালীন সময়কে স্মৃতি হিসেবে ধরে রাখতে আজ ২২ডিসেম্বর রোজ রবিবার সিলেট জেলা পরিষদ অডিটোরিয়ামে ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও সেচ্ছাসেবী মিলনমেলার আয়োজন করে সংগঠনটি।
সংগঠনের ইন্সট্রাক্টর রেশমা জান্নাতুল রুমা ও সহ সাংগঠনিক রেজাউল হক মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা এইচ.এন.ইমরান।
প্রথমেই কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশন করে অনুষ্ঠান শুরু হয়।
স্বাগত বক্তব্যের মধ্যে সূচিত অনুষ্ঠানে সংগঠনের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরে বক্তব্য রাখেন সংগঠন সহ-সভাপতি মোঃ আশরাফুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য কাজী জুবায়ের আহমদ, প্রতিষ্ঠাতা সদস্য ইমরান আহমদ তাপাদার।
শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ২০১৯ইং সনের পুরাতন কমিটি ও স্থায়ী সদস্যদের সম্মাননা প্রদান করে আগের কমিটির কার্যক্রম বিলুপ্ত করে ২০২০ইং সনের নতুন কমিটি ঘোষণা করে নতুন দায়িত্বপ্রাপ্ত দের সম্মাননা স্মারক প্রদান করা হয়, সভাপতি পদে মোঃ মোছলেহ উদ্দিন ও সাধারণ সম্পাদক পদে আহমদ আলমগীরকে দায়িত্ব দিয়ে আগামী ১ বছরের জন্য রক্তাঙ্গনের একটি পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনটি সরকারি নীতিমালা অনুযায়ী রেজিস্ট্রেশন এর জন্য আবেদন করলে নতুন নাম হিসেবে “রক্তাঙ্গন সমাজ কল্যাণ সংস্থা” ঘোষণা করা হয়।
এবং ২০২০ইং সনের ক্যালেন্ডার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন- সমাজসেবী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউ,এস,এ এর গভর্নর জনাব শরীফ আহমদ লস্কর।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন সিলেট এম,এ,জি,ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপারেন্টেন জনাবা রেনোয়ারা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জকিগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আব্দুস সবুর,লুৎফুর রহমান স্কুল এন্ড কলেজের অধক্ষ্য জনাব মাজেদ আহমদ চঞ্চল ও রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার ইন্সটাক্টর রেশমা জান্নাতুল রুমা।
বক্তব্য পর্ব শেষে রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থার আয়োজনে অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজসেবী ও বাংলাদেশ মানবাধিকার কমিশন ইউ,এস,এ এর গভর্নর জনাব শরীফ আহমদ লস্কর এর পক্ষ থেকে একটি সেলাই মেশিন ও একটি হুইল চেয়ার প্রদান করা হয়।

এবং সংগঠনের থেকে দক্ষিন কাছ ইসলামিয়া মাদরাসার ১০জন হাফিজকে পাঞ্জাবীর কাপড় বিতরণ করা হয়।

ভিবিন্ন প্রান্ত থেকে আসা সামাজিক সংগঠন ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করে কৃতজ্ঞতা জানায় রক্তাঙ্গন পরিবারকে।
পাশাপাশি রক্তাঙ্গন সমাজকল্যাণ সংস্থা রক্তদান,সমাজসেবা,অসহায় মানুষের পাশে দাড়ানো ও সামাজিক কাজে অবদান রাখায় দেশের বিভিন্ন প্রান্তে থাকা সেবামূলক সংগঠনকে সম্মাননা জানায়। সংগঠনগুলো হচ্ছে- ব্লাড ডোনেশন বাংলাদেশ, ইচ্ছাপূরণ সামাজিক সংগঠন, সেইফটি সোস্যাল অর্গানাইজেশন সিলেট, সোসাইটি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, বাতিনিকেতন শিবেরবাজার, জকিগঞ্জ স্টুডেন্ট কমিউনিটি, সপ্ন রক্তদান ও সমাজকল্যাণ সংস্থা, সপ্ন ফাউন্ডেশন, বুষ্টার সিলেট, ওয়াকার ফাউন্ডেশন বাংলাদেশ, হিলফুল ফুজুল হেলপিং ফাউন্ডেশন, মনীপুরি মানবকল্যাণ সংস্থা, হিউমিনিটি অব সোস্যাল ওয়েলফেয়ার, স্বার্থহীন সমাজকল্যাণ সংস্থা, মানবকল্যাণ ফাউন্ডেশন বড়লেখা, ফিমেইল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, আলো রক্তদান সমাজকল্যাণ সংস্থা, ব্লাড ডোনার টিম সিলেট, ক্রিয়েটিভ সোস্যাল অর্গানাইজেশন সিলেট, হিলফুল ফুজুল ব্লাড সোসাইটি বিশ্বনাথ, আল-কাসিম ব্লাড ডোনার ক্লাব, সেবারদূত সামাজিক সংগঠন।
সংগঠনের সম্মাননা প্রদানের পর অতিথিদের নিয়ে ৫ম বছরে পদার্পণের কেক কাটেন রক্তাঙন পরিবার।
এবং অনুষ্ঠানের সভাপতি এইচ এন ইমরান এর বক্ত্যবের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।















