সিলেট উইটনেস ডেস্কঃ বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজের উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২০১৯। শাহী ঈদগাহস্থ ‌শেখ রা‌সেল মি‌নি ষ্টে‌ডিয়ামে টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

৫নভেম্বর মঙ্গলবার টুর্ণামেন্টটি মাঠে গড়াবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির ক্রিড়া সম্পাদক এস এম কিবরিয়া। ইতি মধ্যে মাঠ ও টিম নির্বাচন প্রক্রিয়া চুড়ান্ত করা হয়েছে। রোলার দিয়ে প্রস্তুত করা হচ্ছে মাঠ।

সম্প্রতি উক্ত মাঠে সা‌ব্বির-মু‌হিন স্মৃ‌তি ক্রি‌কেট টুর্ণা‌মেন্টের আয়োজন করা হয়েছিল। তার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সমাপ্ত হয়েছে। ফাইনালে ইয়া‌সিন ক্রিকেট একাদ‌শকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আরহাম ই‌লে‌ভেন ষ্টার।