জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজের ব্যবস্থানপনায় “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট”এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ ২৮ডিসেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে ২:৩০মিনিটে। সংবাদটি জানিয়েছেন টুর্ণামেন্ট মুখপাত্র কিবরিয়া আহমদ।

বিগত ৫নভেম্বর শুরু হওয়া টুর্ণামেন্টটিতে বিভিন্ন প্রান্তের মোট ১৬টি দল অংশ নেয়। নক আউট পদ্ধতিতে খেলাগুলো পরিচালিত হয়েছে। ইতিমধ্যে গত ২৯ ও ৩০নভেম্বর টুর্ণামেন্টের সেমিফাইনাল খেলাও সমাপ্ত হয়েছে। ফাইনাল নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি ও সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি। খেলায় চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩০হাজার টাকা এবং রানারআপ দল পাবে ট্রফিসহ ২০হাজার টাকার প্রাইজমানি।