জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট”এ চলছে কোয়ার্টার ফাইনালের লড়াই। রবিবার তৃতীয় কোয়ার্টারে জয় পেয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।
বিকেল সাড়ে তিনটায় শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং জালালাবাদ গ্যাস কোয়ার্টার সিলেট সিটি দল। খেলার প্রথমার্ধ গোল বঞ্চিত থাকলেও গোলের দেখা মিলেছে দ্বিতীয় অর্ধে।
দলের স্টাইকার মহিউদ্দিন রাসেল দুই বার গোল শুট নিয়েও গোল বঞ্চিত থাকতে হয় তাকে। দুইবারই তা অল্পের জন্য ক্রস বারের উপর দিয়ে বাহিরে চলে যায়। তবে ম্যাচে চমক তৈরি করেন মিডফিল্ডার শিপলু।
ফরোয়ার্ড পাস বাড়ানো বলটি প্রথম যাত্রায় প্রতিপক্ষের গোল কিপার প্রতিহত করলেও দ্বিতীয় যাত্রায় আবারো বল পান শিপলু। আর তাতে মাটি ঘেঁষা তার কিকটি গোল জালে আশ্রয় নেয়। লিড পায় মেট্রোপলিটন। জমে উঠে ম্যাচ। গতিময় ছন্দের দেখা মিলে তাতে। ২৫গজ দূর থেকে নেয়া ফ্রি কিক কিপার হিলাল অসাধারণ দক্ষতায় রুখে না দিলে সমতায় ফিরতে পারতো জালালাবাদ। শেষ অবধি ১-০গোলেই জয় নিশ্চিত হয় মেট্রোপলিটনের। মিড ফিল্ডার শিপলু গোল পেলেও ম্যাচ সেরা নির্বাচিত হন আরেক মিডফিল্ডার আবু বকর।
খেলা শেষে ম্যাচ সেরা এবং বিজিত দলের হাতে অংশগ্রহণমুলক সম্মাননা স্মারক তুলে দেন টুর্ণামেন্টের উপদেষ্টা আমিনুর রহমান পাপ্পু এবং ফারুক আহমদ।
আগামীকাল ২৫নভেম্বর শেষ কোয়ার্টারে মুখোমুখি হবে সিলেট সাইফ স্পোর্টিং ক্লাব উপশহর এবং উদয়ন যুব সংঘ মেজরটিলা। ম্যাচটি শুরু হবে বিকেল ৩ঘটিকায়।
আজকের খেলাটি পরিচালনা করেন রেফারি হোসাইন আহমদ, শামিম আহমদ, মিন্টু আহমদ এবং আব্দুল মুকিত রাজন। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।














