জিয়াউল হক জিয়াঃ শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সদর উপজেলা চেয়ারম্যান কাপ ব্যাডমিন্টনে প্রথম রাউন্ডের খেলা চলছে। বৃহত্তর শাহী ঈদগাহ এলাকাবাসীর পরিচালনায় নক আউট পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হচ্ছে।
আজ (১৩জানুয়ারী) দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে মোগলগাঁও ইউনিয়নের অপু- জাবেদ জুটি। তারা হারিয়েছে ফয়সল-মেহেদি জুটি জিন্দাবাজার দলকে। প্রথম সেটেই এগিয়ে যায় অপু-জাবেদ ১৫/৭ব্যবধানে হারায় তাদের। কিন্তু দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ফয়সল-মেহেদি জুটি। তারা ১৫/১০ব্যবধানে সমতায় ফেরে। তৃতীয় ও ফাইনাল সেটে এসে আর দাঁড়াতেই দেয়নি মোগলগাঁও দল। তারা জিন্দাবাজার দলকে ১৫/৩ পয়েন্টের বিশাল ব্যবধানে হারায়। এই জয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত হয় অপু-জাবেদদের। ম্যাচ সেরা হয়েছে অপু।
খেলা শেষে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন ব্যাডমিন্টন খেলোয়াড় ও চৌকস ক্লাবের প্রতিষ্ঠাতা মনজুর আল মামুন ও ক্রিড়া সংগঠক নজমুল ইসলাম এহিয়া।
বিগত ১০জানুয়ারি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ টুর্ণামেন্টটির উদ্বোধন করেন। টুর্ণামেন্টে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়নরা পাবে ৩০হাজার টাকার প্রাইজমানি, রানারআপ পাবে ২০হাজার, তৃতীয় দল ১০হাজার ও চতুর্থ দল ৫হাজার টাকা।














