সিলেটউইটনেস :: সিলেটের জৈন্তাপুরে এক অনাথ কিশোরীকে ধর্ষণের অভিযোগে ৩জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (১৭ জুন) জৈন্তাপুর থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার আসামিরা হল- জৈন্তাপুর উপজেলার আগফৌদ পাঁচসেউতি গ্রামের বারাম লন্ডনীর ছেলে শাহীন আহমদ (৩০), সারীঘাট ঢুপি গ্রামের আব্দুস সালামের ছেলে ফয়জুল হক (৩৫) এবং নয়াখেল গ্রামের আহমদ আলীর ছেলে তৈয়ব আলী (৪০)।
অনাথ কিশোরীর লিখিত আবেদনের প্রেক্ষিতে অভিযোগটির প্রাথমিক তথ্য যাচাই করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী / ২০০৩) এর ৭/ ৯(৪) (খ)/৩০ মামলা হিসেবে রেকর্ড করে পুলিশ। যাহার নং-০৫, তারিখ ১৭ জুন ২০২০।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৫টার দিকে অনাথ কিশোরীকে একা পেয়ে তাকে পোশাক ও টাকা দেওয়ার প্রলোভন দেখায় মামলার তিন বিবাদী। অনাথ শিশুটি তাদের সঙ্গে যেতে না চাইলে তারা জোরপূর্বক তাকে একটি টমটম গাড়িতে উঠিয়ে সিলেট-তামাবিল মহাসড়ক থেকে সরু পাকা রাস্তা দিয়ে নিয়ে যায়। নয়াখেল আগফৌদ গ্রামের হাওরের মধ্যে থাকা জনৈক সুমন মিয়ার ফিশারির পাড়ে একটি টিনশেড ঘরে নিয়ে ওই তিন ব্যক্তি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। কিশোরীর চিৎকারে ফিশারির আশপাশে থাকা লোকজন এগিয়ে এলে আসামিরা পালিয়ে যায়।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক তথ্য যাচাই করে ঘটনার সত্যতা পেয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে। ভিকটিমকে শারীরিক পরীক্ষা জন্য ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
জৈন্তাপুরে বেশ কয়েকজন মিলে ১০ বছরের অনাথ শিশু পালাক্রমে ধর্ষণের শিকার,
সঠিক তদন্তের মাধ্যমে নরপশুদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জৈন্তাপুর মডেল থানাকে অনুরোধ জানাচ্ছি,
এরা যতই প্রভাবশালী হোক না কেনো তাদের শাস্তি কঠোর ভাবে করা হোক,
যাতে আগামীতে এরকম আর কোনো মা-বোনের ইজ্জত নষ্ট না হয়।
অপারাধীর বিরুদ্ধে হোক প্রতিবাদ শাস্তি চাই দিতে হবে।













