নিউজ ডেস্ক:: সিলেটে শুরু হয়েছে মাহা-দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ। লিগের উদ্বোধনী ম্যাচটি গোল শূন্য সমতায় শেষ হয়েছে। মোগন বাগান স্পোটিং ক্লাব ও আজাদ স্পোটিং ক্লাবের কেউ জিতেনি।

সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের আয়োজনে, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ও দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির পরিচালনায় এবং মাহার পৃষ্ঠপোষকতায় বুধবার বিকেলে সিলেট স্টেডিয়ামে লিগের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন এবং নীল আকাশে রঙিন বেলুন উড়িয়ে উক্ত লীগের শুভ উদ্বোধন করেন সিলেটের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ আবুল কালাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ব্যবসায়ী মাহি উদ্দিন আহমদ সেলিম এবং সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি তাপস দাশ পুরকায়স্থ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির সভাপতি আক্কাছ উদ্দিন আক্কাই ও শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট আব্দুল মালিক রাজা ও স্বাগত বক্তব্য প্রদান করেন দ্বিতীয় বিভাগ ফুটবল লিগ কমিটির সম্পাদক রিয়াজ উদ্দিন হেলাল । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য সমর চৌধুরী ও মাসুক মিয়া, সিলেট জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মো. সিরাজ উদ্দিন, সিলেট জেলা ক্রীড়া অফিসার মো. মাজহারুল মজিদ, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক দীপাল কুমার সিংহ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রাক্তন সহ-সভাপতি হাজী এম.এ. সাত্তার, ফেঞ্চুগঞ্জ উপজেলা ফুটবল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ইকবাল হোসেন, ক্লাব কর্মকর্তা জাহিদ এনাম সাব্বির ও ইউসুফ কবীর তুহিন, দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ কমিটির সদস্য রুবেল আহমদ নান্নু প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিলেট জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অফিস সেক্রেটারী বিপুল চন্দ্র তালুকদার।

লিগের উদ্বোধনী ম্যাচে মোহন বাগান স্পোটিং ক্লাবের মুখোমুখি হয় আজাদ স্পোটিং ক্লাব। উদ্বোধনী ম্যাচটি গোল শূন্য ড্রতে শেষ হয়। ম্যাচ সেরা মোহন বাগান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় মাশেম আহমদের হাতে পুরস্কার তুলে দেন সিলেট জেলা ফুটবল দলের প্রাক্তন কৃতি খেলোয়াড় কয়সর আহমদ।

এদিকে লিগে বৃহস্পতিবার দু’টি ম্যাচ অনুষ্টিত হবে। দিনের প্রথম ম্যাচে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ক্রীড়া সংস্থার প্রতিপক্ষ অগ্রদূত ক্রীড়া চক্র। ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়। দুপুর সাড়ে ৩টায় দ্বিতীয় ম্যাচে দি এইডেড হাই স্কুলের প্রতিপক্ষ মোঃ মকন হাই স্কুল এন্ড কলেজ।
সৌজন্যে — এসএনপিস্পোর্টস২৪