জিয়াউল হক জিয়াঃ সিলেটে প্রথমবারের মত অনুষ্ঠিত হচ্ছে কিশোরদের নিয়ে একাডেমিক ফুটবল লিগ। স্পার্টান স্পোর্টস ম্যানেজমেন্ট এমকে গ্যালাকটিকো বয়সভিত্তিক (অনুর্ধ্ব-১৫) এই আয়োজন করেছে। লিগের সবগুলো খেলা দক্ষিণ সুরমা উপজেলার ইসরাব আলী হাইস্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হচ্ছে।
সিলেট বিভাগের বিভিন্ন প্রান্তের বাছাই করা ১৬টি একাডেমিক দল নিয়ে এই লিগের আয়োজন করা হয়। ৪টি গ্রুপে বিভক্ত হয়ে অংশ নেয় দলগুলো। গ্রুপ পর্বের লড়াই ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। প্রত্যেক গ্রুপ থেকে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী একটি করে দল সেমিফাইনাল খেলার যোগ্যতা লাভ করেছে।
লিগে ১৪ ও ১৫ জানুয়ারি দুইটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম সেমিফাইনালে টিম এসএসপি-এসএনপি মোকাবেলা করবে স্বাগতিক এমকে গ্যালাকটিকো দলের। পরদিন দ্বিতীয় সেমিতে মুখোমুখি হবে স্পন্দন ফুটবল একাডেমি হবিগঞ্জ এবং সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি। ১৭জানুয়ারি লিগের ফাইনাল খেলা পরিসমাপ্তি হবে।
১৬টি একাডেমিক দলগুলো ছিলঃ
গ্রুপ ‘এ’
মৌলভীবাজার ফুটবল একাডেমি, ঢাকা দক্ষিণ ফুটবল একাডেমি, বিয়ানীবাজারের জলঢুপ স্পোর্টস একাডেমি এ সিলেট সরকারি শিশু পরিবারের দল টিম এসএসপি-এসএনপি।
গ্রুপ ‘বি’
হবিগঞ্জের স্পন্দন ফুটবল একাডেমি, ফুটবল একাডেমি দিরাই, সাজু ফুটবল একাডেমি ফেঞ্চুগঞ্জ ও গোলাগঞ্জ উপজেলা ফুটবল একাডেমি।
গ্রুপ ‘সি’
বিশ্বনাথের লামাকাজি ফুটবল একাডেমি, ফুটবল একাডেমি ঈদগাহ বাজার, বিশ্বনাথ ক্রীড়া কল্যাণ ফেডারেশন ও এম কে গ্যালাকটিকো সিলেট স্পোর্টস একাডেমি।
গ্রুপ ‘ডি’
রাগীব রাবেয়া স্পোর্টস একাডেমি, গোলাপগঞ্জের আছিরগঞ্জ ফুটবল একাডেমি, সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমি ও ফুটবল একাডেমি ভৈরব বাজার।














