সিলেট থেকে জকিগঞ্জ উপজেলার সদরের দূরত্ব ৯১কিলোমিটার। কদমতলী বাস স্ট্যান্ড থেকে জকিগঞ্জ যেতে শতাধিক বাজার সড়কের পাশে রয়েছে। সড়কের আশপাশে গড়ে ওঠা প্রায় সবগুলো বাজার মোটামুটি সুন্দর-পরিচ্ছন্ন থাকলেও একটি বাজার এই জনপদের মানুষকে পীড়া দিচ্ছে বছরের পর বছর থেকে।
সিলেট থেকে জকিগঞ্জ যেতে দক্ষিণ সুরমা, গোলাপগঞ্জ, বিয়ানীবাজার অতিক্রম করতে কোনো সমস্যায় ভুগতে হয় না। সড়কের বাজারে প্রবেশ করার পরপরই নানান সমস্যা ভোগতে হয় অনেককেই। বাজারটি কানাইঘাট উপজেলার অন্তর্গত। সড়কের দুই পাশে প্রায় চার থেকে পাচ শ’ হাত জায়গা জুড়ে টমটম, লেগুনা, রিক্সা, ঠেলা, সিএনজি অটো রিক্সা সহ যানবাহন সড়কের দুই পাশে এলোমেলো পার্কিং করে কৃত্তিম যানজট তৈরি করে রাখেন যানবাহনের চালকরা। এই জায়গা অতিক্রম করতে সময় লাগে দীর্ঘক্ষণ। যদি কেউ গাড়ি থেকে নেমে তাদের গাড়িটি সরানোর কথা বলেন আপনি ইজ্জত নিয়ে সড়কের বাজার অতিক্রম করতে পারবেন না। তাই ইজ্জতের কারণে কেউ এখানে নেমে কথাও বলনে না।
বছরখানেক আগে এরকমই একটি বিড়ম্বনার কথা জানালেন জকিগঞ্জ এর বাসিন্দা এইচ এন ইমরান। চাচার মৃত দেহ নিয়ে বাস টার্মিনালে আধগন্টার উপরে জ্যাম ও স্থানীয় বাস টার্মিনার যানবাহন চালকদের ক্ষোভ জানিয়ে তিনি বলেন, জোড় হাত করে অনুরোধ করেছি লাশের গাড়িটি ছেড়ে দেয়ার জন্য, কোনো সাড়া না পেয়ে স্থানীয় অনেক ক্ষমতাবান বাসিন্দাদের সাহায্য চেয়ে কোনো লাভ হয়নি। শেষ পর্যন্ত নির্ধারিত জ্যাম ও ভোগান্তি অতিক্রম করে তাদের নিয়মমাফিক ভাবে চলে আসতে হয়েছে আমাদের কে। কিন্ত এখনো পর্যন্তএর কোনো প্রতিকার এর কথা শুনিনি। যদি প্রশাসন এটাকে তদারকি করে তাহলে হয়তো এরকম বিড়ম্বনা আমাদের জন্য সহজ সমাধান হবে বলে বিশ্বাস।
সূত্র অনুযায়ী এই বাজারের আশপাশে কানাইঘাট উপজেলার সাবেক ৩ বারের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরীর বাড়ি এখানেই। বাজার থেকে মাত্র আড়াই কিলোমিটার দূরে দরপনগর গ্রামে ওনার বাড়ি। দীর্ঘ সময়েও তিনি কি সময় পাননি এসব চালকদের রাস্তা থেকে সরিয়ে নিয়ে অন্যত্র স্থানান্তর করতে। আশপাশে অনেক জায়গা রয়েছে যেখানে গাড়িগুলো সরিয়ে রাখা যেত। আর মেইন রোডে গাড়ি পার্কিং করে যাত্রি উঠানামা করা কতটুকু যৌক্তিক?
এই বাজারের আশপাশে বাড়ি রয়েছে জেলা আওয়ামীলীগের সাবেক উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাক আহমদ পলাশ, জেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক এ কে এম ফজলুর রহমান, ৩ নং দিঘীরপার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আলী হোসেন কাজল ও এমসি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি তাজিম উদ্দিনের। জনস্বার্থে বিষয়টি সমাধান করার জন্য উনাদের প্রতি আস্থা ও কানাইঘাট উপজেলা প্রশাসনেরও বিষয়টি নজরে রাখার জন্য সবাই দৃষ্টি আকর্ষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই অনুরোধকরছেন














