নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের লামাগাঁও গ্রামের সামাজিক সংগঠন “লামাগাঁও সমাজ কল্যাণ যুব সংস্থার ক্রীড়া সম্পাদক রুকন মিয়া-কে স্পেন যাত্রা উপলক্ষে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন লামাগাঁও সমাজ কল্যাণ যুব সংস্থার সভাপতি কামরান উদ্দিন অপু, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম, সহ সভাপতি আইনুউদ্দিন, অর্থ সম্পাদক ইমদাদুল হক, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান, সহ সাংগঠনিক জাবেদ আহমদ, সাংস্কৃতিক সম্পাদক কাহার আহমদ, প্রচার সম্পাদক লায়েক আহমদ, সহ ক্রীড়া সম্পাদক সুমন আহমেদ, এ ছাড়া সংস্থা ‘র কার্যকরী কমিটির ও অন্যান্য সদস্যদের মধ্য উপস্থিত ছিলেন রাসেল আহমদ, সিরাজুল, হক শামিম আহমদ, আব্দুর রহমান, আবুল মিয়া, মাসুদ আহমেদ, হাসনাত, সুমন, মাছুম, তাওহিদ, কামরান, তানভির, তমাল, মহসিন, তুফায়েল, ফখরুল, রাজন প্রমূখ।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সবাই রুকন মিয়াকে প্রবাস যাত্রার জন্য শুভ কামনা করেন এবং প্রবাসে দেশের মুখ উজ্জল করার আহ্বান জানান।