জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্টে আজ একটি খেলা সমাপ্ত হয়েছে।
তাতে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে গোয়াইনঘাট উপজেলার বারহাল ফুটবল ক্লাব। তারা প্রতিপক্ষ কোম্পানিগঞ্জ উপজেলার শারফিন বাজার ফুটবল একাদশকে ১-০গোলে হারিয়েছে। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন গোলদাতা রঞ্জু।
খেলা শেষে ম্যাচ সেরা এবং বিজিত দলের হাতে অংশগ্রহণমুলক সম্মাননা স্মারক তুলে দেন সদর উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালিক ইমন এবং আয়োজক কমিটির সভাপতি নজমুল ইসলাম এহিয়া। এসময় উপস্থিত ছিলেন সাবেক কৃতি ফুটবলার আব্দুল আহাদ, সাজ্জাদ হোসেন, আব্দুল বারী প্রমুখ।
আগামীকাল মুখোমুখি হবে সাইফ স্পোর্টিং ক্লাব ও বেলাল আহমদ এফ এ। বিকেল ৩ঘটিকায় ম্যাচটি শুরু হবে।
১৬টি দল নিয়ে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। চলছে প্রথম পর্বের খেলা। সবগুলো খেলা শাহী ঈদগাস্থ শেখ রাসেল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩০হাজার টাকা এবং রানারআপ দল পাবে ট্রফিসহ ২০হাজার টাকার প্রাইজমানি।
আজকের খেলাটি পরিচালনা করেন রেফারি আক্কাস উদ্দিন আক্কাই, গিয়াস উদ্দিন, শামিম আহমদ এবং মিন্টু আহমদ। খেলায় ধারাবিবরণী দেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও রেজাউল হক মামুন।
সিলেটউইটনেসডটকম/৫নভেম্বর২০১৯/নিজি/২১৬-৬২৫














