নিজস্ব প্রতিবেদকঃ সিলেট সদর উপজেলার ৭নং মোগলগাঁও ইউনিয়নের গালমশাহ পয়েন্ট সংলগ্ন চাইল্ড কেয়ার ক্লাসিক্যাল স্কুলের ম্যানেজিং কমিটির পক্ষ থেকে ত্রান-সামগ্রী বিতরণ করা হয়েছে। করোনা ভাইরাস (কভিড-১৯) মহামারী পরিস্থিতির সময়ে আজ সোমবার (২৭এপ্রিল ২০২০) এলাকার গরীব ও অসহায় মানুষের কাছে খাবার সামগ্রী পৌছিয়ে দেয়া হয়।
স্কুলের ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাওলানা কাওসার আহমেদ এর সার্বিক তত্ত্বাবধানে এবং অর্থ পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী, প্রশাসনিক পরিচালক এখলাসুর রহমান ও স্কুলের পরিচালক হাফিজুর রহমানের ব্যবস্থাপনায় মানুষের বাড়ি বাড়ি পৌছিয়ে দেয়া হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন স্কুলের অন্যতম পরিচালক আব্দুস শুকুর।














