শাবিপ্রবি’র সহযোগী অধ্যাপক ড. রফিকুল ইসলাম স্যারের ইন্তেকাল

জানাযার নামাজ আজ রবিবার দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

712

শাবি প্রতিনিধিঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পি.এম.ই বিভাগের শিক্ষক, সহযোগী অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম ১৫/১২/২০১৯ আনুমানিক রাত ১২.১৫ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।উনি রাত ১১টার দিকে শ্বাসকষ্ট নিয়ে মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আই.সি.ইউ.তে নেবার পথে হার্ট অ্যাটাক/ স্ট্রোকে ওনার মৃত্যু হয়েছে।

জানাযার নামাজ আজ রবিবার দুপুর ১২টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ড. মো. রফিকুল ইসলাম দেশের একদম প্রথম সারির মাইনিং ইঞ্জিনিয়ারদের মধ্যে অন্যতম ছিলেন। তাঁর একাধিক গবেষণাকর্ম বিখ্যাত জার্নাগুলোতে প্রকাশিত হয়েছিল এবং শীর্ষস্থান লাভ করেছিল। গবেষণার স্বীকৃতি স্বরূপ তিনি জাপান সরকার এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে স্বর্ণপদক লাভ করেছিলেন। এছাড়াও নয়াদিগন্ত, যুগান্তর, বাংলাদেশ প্রতিদিন সহ জাতীয় দৈনিকগুলোতে তিনি নিয়মিত কলাম লেখতেন।

তাঁর মৃত্যুতে জাতি একজন অনন্যসাধারণ মেধাবী ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর রুহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁর ভালো কাজগুলো কবুল করে নিন, আমিন।