সিলেট উইটনেসঃ
শুক্রবার রাতে সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের মইয়ারচর দক্ষিণের মাঠে মইয়ারচর কিশোর কর্তৃক আয়োজিত ১ম নাইট ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

টুর্নামেন্ট আয়োজক সংস্থার সভাপতি কতুব উদ্দিনের সভাপতিত্বে ও রফিকুল ইসলাম ইমনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) সিলেট এর ব্যুরোচীফ মকসুদ আহমদ মকসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আব্দুস সাত্তার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জুনায়েদ খোরাসানী, শাহ খুররম ডিগ্রী কলেজের বাংলা বিভাগের প্রভাষক কমর উদ্দিন, শাহানুর আলম, সমাজসেবক তারেক হোসেন, মনোয়ার হোসেন, সাদ উদ্দিন, রিয়াজ উদ্দিন, বাচ্চু খোরাসানী প্রমুখ।

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে গত ১২ মার্চ হতে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধে ভাষা শহীদ ৫জনের নামে স্থানীয় পাঁচটি দল এতে অংশগ্রহণ করে।

টুর্নামেন্টে শহিদ রফিক উদ্দিন আহমেদ এফসি মইয়ারচর চ্যাম্পিয়ন ও শহিদ শফিউর রহমান এফসি মইয়ারচর রানার্সআপ হয়।
বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড শহিদ শফিউর রহমান এফসি মইয়ারচরের আবদুর রাকিব।