জিয়াউল হক জিয়াঃ সিলেট বিভাগের আলোড়ন সৃষ্টিকারী ফুটবল ইভেন্ট। যা ইতিমধ্যে যথেষ্ট পরিচিতি ও সুনাম অর্জন করেছে। হাজার হাজার দর্শকের আগমনে মুখরিত হয় প্রাঙ্গণ।
সিলেট সদর উপজেলার টুকেরবাজারে বরাবরের মত আবারও মাঠে গড়াতে যাচ্ছে ফুটবলের আসর। সিলেট থেকে সুনামগঞ্জ সড়কে টুকেরবাজার নামক স্থানে সড়ক সংলগ্ন মাঠে এই খেলার আয়োজন হয়ে থাকে। ইতিমধ্যে মাঠের কাজ ও আয়োজন প্রস্তুতি ৮০ভাগ সমাপ্ত হয়েছে।
মাঠের হিসেব থেকে এইবারের আয়োজন ১৫তম। ৮০ দশক থেকে এখানে বিভিন্ন সংগঠন বিভিন্ন নামে ফুটবল খেলার আয়োজন করে আসছে। এমনকি ২০০৯-১০ সনে প্রথম বারের মত আয়োজিত সিলেট সদর উপজেলা আন্তঃইউনিয়ন ফুটবল এখানে থেকেই শুরু হয়েছিল।
বিগত ২০১৫সন থেকে টুকেরবাজারের বৃহত্তর সংগঠন ৯টি গ্রাম সমন্বয়ে “টুকেরবাজার নয় গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ” এই মাঠে খেলা পরিচালনা করে আসছে।
এবারের আয়োজন নিয়ে তাদের চতুর্থ ফুটবল আসর যা আগামী ২৪জানুয়ারি শুক্রবার শুভ উদ্বোধন হবে। ৩২টি দল এবারও অংশ নেয়ার সুযোগ পাবে।
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দল পাবে ১টি গ্লামার মোটর সাইকেল, রানারাপ দল ১টি দেড়ভরি ওজনের গোল্ডকাপ। উদ্বোধনী ম্যাচ বিজয়ী দল পাবে ১টি টেলিভিশন। প্রয়োজনে যোগাযোগ করা যেতে পারে ০১৭১৬৭০৬২৭১, ০১৭১৭৫৪৩৫৫১, ০১৭৫৪৮৩৮৫, ০১৭১২৯৩০৪৯৫, ০১৭১২৭৪৬৩৮৬














