জিয়াউল হক জিয়াঃ সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের হাউসায় নাইট ফুটসালের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সমাপ্ত হয়েছে। খেলাটি আয়োজন করেছিল গ্রীন হাউসা স্পোর্টিং ক্লাব।

খেলার পুরস্কার বিতরণ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিল্লাত আহমদ চৌধুরী ও মোগলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহ জামাল নুরুল হুদা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ড মেম্বার তাজিজুল ইসলাম জয়নাল।

খেলায় টাইব্রেকারে ২-০ব্যবধানে বেস্ট ইলেভেন নোয়াগাঁওকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বৃহত্তর ফতেহপুর দল। তার আগে ১-১গোলে অমিমাংসিত ছিল ম্যাচটি। নোমান ও সাজু গোল করেন। ফাইনাল ম্যাচ ও টুর্ণামেন্ট সেরা হয় নোমান।

খেলাটি পরিচালনা করেন রেফারি তাওহীদ আহমদ। ধারাবিবরণীতে ছিলেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।

চ্যাম্পিয়ন দল পেয়েছে ১টি ফ্রিজার, রানারআপ ১টি টেলিভিশন, তৃতীয় দল ক্লাসিক ফতেহপুর ১টি মোবাইল ও চতুর্থ দল সানফ্লাওয়ার বাগইন ১টি ফুটবল পুরস্কার লাভ করে।