জিয়াউল হক জিয়াঃ

সিলেট সদর উপজেলায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল (বালক অনূর্ধ্ব-১৭) টুর্নামেন্টে ফাইনাল নিশ্চিত করেছে হাটখোলা ও খাদিমনগর ইউনিয়ন একাদশ।

আগামীকাল শুক্রবার বিকাল ৩ঘটিকায় ফাইনালে মুখোমুখি হবে তারা। ১২সেপ্টেম্বর উপজেলার শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হয়।

দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় জালালাবাদ ও হাটখোলা ইউনিয়ন। নির্ধারিত সময়ে খেলাটি ১-১গোলে ড্র থাকে। ম্যা

চের প্রথমার্ধে জালালাবাদের হয়ে গোল করে তারেক। দ্বিতীয়ার্ধে এসে ঘুরে দাঁড়ায় হাটখোলা উপর্যুপরি আক্রমণে পেনাল্টি আদায় করে নেয় তারা।

গোল করে শাহজাহান। ১-১ গোলের সমতার ম্যাচটি টাইব্রেকারে নিষ্পত্তি হয়। ৪-৩গোলের জয়ের সুবাদে ফাইনাল করে হাটখোলা। ম্যাচ সেরা হয় শাহজাহান।

এদিকে, দিনের দ্বিতীয় সেমিফাইনালে কান্দিগাঁও ইউনিয়নকে ৩-০গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়েছে খাদিম নগর।

খেলার প্রথমার্ধে প্রতিপক্ষের আত্নঘাতি গোলের সুবাদে লিড পেয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধে এসে আরো দুটি গোল আদায় করে নেয় খাদিমনগর।

গোল দুটি করে শাহিন আলম ও আবু মাসুম। পেনাল্টি পেয়েও শুটারের ব্যর্থতায় ব্যবধান কমাতে পারেনি কান্দিগাঁও ইউনিয়ন একাদশ।

টুর্ণামেন্টে দ্বিতীয় বারের মত ম্যাচ সেরা হয় আবু মাসুম। খেলাটি পরিচালনা করেন রেফারি হাবিব হাসান কাসেম, নাজিম আহমদ, মুজিবুর রহমান ও সাদিয়া রহমান। খেলার ধারাবর্ণনায় ছিলেন জিয়াউল হক জিয়া।