জিয়াউল হক জিয়াঃ আরামবাগ আবাসিক এলাকার আয়োজনে ও আরামবাগ ক্রীড়া সংঘের পরিচালনায় সিলেট নগরীর ‘আরামবাগ নাইট ফুটসাল টুর্নামেন্ট’ সমাপ্তির পথে। গত ২২ নভেম্বর শুক্রবার টুর্ণামেন্টের উদ্বোধন করেছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম।
আগামীকাল বুধবার (৮জানুয়ারী) সন্ধা রাতে দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে মাহবুব ফাইটার্স মোকাবেলা করবে ফেঞ্চুগঞ্জ ফুটবল ক্লাব দলের। দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মিরাপাড়া ফোর স্টার দল এবং দি সেভেন স্কোয়াড একাদশ।
টুর্ণামেন্টের ফাইনাল খেলা ১১জানুয়ারী রাতে অনুষ্টিত হবে। চ্যাম্পিয়ন দল পাবে ২০ হাজার, রানার্সআপ দল ১০ হাজার, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ৫ হাজার টাকা।














