জিয়াউল হক জিয়াঃ সিলেট সদর উপজেলার টুকেরবাজারে টুকেরগাঁও হাজিবাড়ী যুব সমাজের উদ্যোগে নাইট ফুটসাল টুর্ণামেন্ট শুরু হয়েছে।
বুধবার রাতে রোড সংলগ্ন গ্রামের উত্তরের মাঠে শুভ উদ্বোধন করেন সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ।
বয়োজ্যেষ্ঠ মুরব্বি জালাল উদ্দিনের সভাপতিত্বে ফয়সাল আহমদের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি শুরু হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সামাজিক শৃঙ্খলা সৃষ্টিতে নেতৃত্ব বের করতে এবং সমাজে অপরাধ প্রবণতা দূরীভুত করতে তরুণদের এই ধরনের খেলাধুলার আয়োজন খুবই গুরুত্বপূর্ণ। তবে ভালো ফুটবলার তৈরি করতে বড় ফুটবলের কোনো বিকল্প নাই। বক্তব্যশেষে টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন তিনি।
উদ্বোধনী ম্যাচে এফ আর যুব সমাজ গৌরিপুর টাইব্রেকারে ১-০গোলে জয় পেয়েছে। তারা হারিয়েছে বন্ধু মহল আম্বরখানা দলকে। নির্ধারিত সময়ের খেলা গোল শূণ্য ছিল।













