জিয়াউল হক জিয়াঃ ছাতক উপজেলার ধারণবাজার সংলগ্ন মাঠে ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। জয়েন্ট ক্লাব ধারণবাজার খেলাটির আয়োজন করেছে। এবার নিয়ে তাদের ৯ম বারের আয়োজন।

২২জানুয়ারি বুধবার বিকেলে খেলাটির উদ্বোধন করেন ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওলিউর রহমান চৌধুরী বকুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নতুন বাজার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী বরুন কান্তি দাস গোপ্ত, সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি এডভোকেট ছায়াদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক ওয়ার্ড মেম্বার ও টুর্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি আসকর আলী।

উদ্বোধনী ম্যাচে জয় লাভ করেছে মাহিয়া স্পোর্টিং ক্লাব বিনন্দপুর। তারা টাইব্রেকারে ৭-৬গোলে হারিয়েছে স্বাগতিক ধারণবাজার দলকে। তার আগে ম্যাচটি গোল শূন্য অমিমাংসিত ছিল।

খেলা শেষে উদ্বোধনী বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। খেলাটি পরিচালনা করেন রজব আলী, কবির আহমদ ও আনোয়ার হোসেন। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া, এ আর সায়েম ও জুয়েল আহমদ।