জিয়াউল হক জিয়াঃ মুজিব বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবলের সিলেট পর্বের ম্যাচে আজ মুখোমুখি হয়েছিল মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা।
মঙ্গলবার (২১জানুয়ারি) সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বিকাল ৩ঘটিকায়। তার আগে নিজেদের প্রথম দেখায় জিতেছিল মৌলভীবাজার। হোম ভেন্যুতে পূর্ণ তিন পয়েন্ট আদায় করে নিয়েছিল তারা। সেদিন তারা জিতেছিল ১-০গোল ব্যবধানে।
তবে লেগের ফিরতি দেখায় জেতা হয়নি কারো। পয়েন্ট ভাগাভাগিতে মাঠ ছেড়েছে দুই দল। ম্যাচটি শেষ হয় ১-১গোলের সমতায়। দুটি গোলই খেলার প্রথমার্ধ থেকে আসে। প্রথমে সুনামগঞ্জ দল নাইমের দেয়া গোলে এগিয়ে যায় পরে সমতা সূচক গোলটি করে মৌলভীবাজার দলের পরিমল। গ্রুপে এখন লিডে রয়েছে মৌলভীবাজার, তাদের ঝুলিতে ৪পয়েন্ট ও ২টি গোল রয়েছে পক্ষান্তরে সুনামগঞ্জ দলের পয়েন্ট সংখ্যা ১টি ও ১টি গোল জমা পড়েছে।
এই গ্রুপের অন্য দলটি হল সিলেট জেলা দল। দুই দলই সিলেটের সাথে হোম এবং এ্যাওয়ে ম্যাচে দুইবার করে মুখোমুখি হবে।
ম্যাচ গুলোর সময়সূচিঃ
গ্রুপের তৃতীয় ম্যাচ ২৫ জানুয়ারি
সিলেট বনাম সুনামগঞ্জ, ভেন্যূ– সিলেট জেলা স্টেডিয়াম।
গ্রুপের চতুর্থ ম্যাচ ২৮ জানুয়ারি
সুনামগঞ্জ বনাম সিলেট, ভেন্যূ– সুনামগঞ্জ জেলা স্টেডিয়াম।
গ্রুপের পঞ্চম ম্যাচ ১ফেব্রুয়ারি
মৌলভীবাজার বনাম সিলেট, ভেন্যূ– মৌলভীবাজার জেলা স্টেডিয়াম।
গ্রুপের ষষ্ঠ ম্যাচ ৪ ফেব্রুয়ারি
সিলেট বনাম মৌলভীবাজার, ভেন্যূ– সিলেট জেলা স্টেডিয়াম।
সবগুলো ম্যাচ বিকাল ৩ঘটিকায় শুরু হবে।














