সিলেট উইটনেস ডেস্কঃ মঙ্গলবার ছিল সিলেটের গোয়াইনঘাট উপজেলার প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সদরুল ইসলামের বড় মেয়ে আলিনা ইসলামের ১২তম জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে স্থানীয় পানতুমাই ছাত্র কল্যাণ পরিষদের ব্যবস্থাপনায় ৬গ্রামের ১৫টি পরিবার পেয়েছে ১টি করে সেলাই মেশিন।
মঙ্গলবার বিকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার স্থানীয় মাতুরতল বাজার সংলগ্ন জয়নগর মাদরাসা মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ। সভাপতিত্ব করেন প্রবীণ শিক্ষাবিদ ও হাজী আছাব-জয়তুরা মেমোরিয়াল ট্রাস্টের প্রধান উপদেষ্টা মাস্টার জিয়াউল ইসলাম। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শাকিল আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, সোনারহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাফর ইকবাল, লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক, গোয়াইঘাট ইমরান আহমদ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোলেমান উদ্দিন, পশ্চিম ইউ/পি এর ২নং ওয়ার্ডের মেম্বার মুন্সি আব্দুল মোমিন,৩নং ওয়ার্ডের মেম্বার ফারুক আহমদ, সাবেক মেম্বার আতাউর রহমান শফিক আহমদ, মতিউর রহমান , খলিলুর রহমান খলিল, হারুনুর রশিদ, নুরুল ইসলাম প্রমুখ ব্যক্তিবর্গ।
বক্তারা সদরুল ইসলামের ভুয়সী প্রশংসা করেন এবং এলাকার বিত্তবানরা এভাবে আরো অনুপ্রেরণামূলক উদ্যোগী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্টাকালীন সভাপতি আব্দুল আহাদ সুবেল, সাবেক সভাপতি সেলিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক ইমদাদুল হক, সভাপতি সাইফুর রহমান, সহসভাপতি সুমন আহমেদ, সদস্য আলমগীর, জুনেদ, আব্দুল্লাহ, নাহিদ, আফজল, সাদিক এবং সুহেব।
এমন সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য সংগঠনের সবাইকে ধন্যবাদ জানান আলিনার পিতা সদরুল ইসলাম। আলোচনা শেষে মরহুম ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলামের আত্মার মাগফিরাত এবং আলিনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে মোনাজাত করা হয়। পরিশেষে অনুষ্ঠানে আগত সবাইকে শিন্নী দিয়ে আপ্যায়ন করা হয়।














