সিলেটউইটনেস (জিয়াউল হক জিয়া): সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের ছালিয়ায় শুক্রবার মুখোমুখি হচ্ছে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি (বিএসএফএ) এবং সিলেট সদর উপজেলা স্পোর্টস একাডেমি (সোসাস)।

২৫ডিসেম্বর দুপুর ২:৩০মিনিটে ম্যাচটি শুরু হবে। হবিগঞ্জ চুনারুঘাটের দল বিএসএফএ’র এটি ৩৮তম ম্যাচ। সর্বশেষ ম্যাচটি তারা জিতেছে ১-০ ব্যবধানে। তার আগে সানজানা ইলেভেন স্টার জগন্নাথপুর দলের সাথে দলটি হেরেছিল ৩-২ ব্যবধানে।

এদিকে মাঠ পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেছেন সোসাসের সভাপতি ইকলাল আহমদ। সোসাস দলের কোচ লায়েক আহমদও মাঠ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন তবে মাঠের আউটডোর কিছুটা ছোট হওয়ায় নাইন সাইড খেলা বেস্ট হবে বলে মন্তব্য করেছেন।

আন্তর্জাতিক প্রসিকিউটর, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় আইন বিষয় সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন তিনি নিজেও খেলার কথা রয়েছে। পাশাপাশি তিনি সোসাসের একাডেমিক অনুশীলনের বিশেষ ক্যাম্প উদ্বোধন করবেন।