সিলেট উইটনেসঃ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের ফলে সারা দেশে সিলেটের সুনাম ক্ষুন্ন হওয়ার ঘটনা নতুন নয়। প্রতিবছর পরীক্ষা উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ সিলেটে আসে। আর এ সুযোগে কিছু অসাধু গাড়ি চালক আগত পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করে। এবার যাতে এই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেজন্য ডিসি ট্রাফিক মহোদয়ের নেতৃত্বে ট্রাফিক বিভাগের সাথে সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিক নেতাদের সাথে আজকে বৈঠক হয়েছে। সাস্টের ভর্তি পরীক্ষায় অংশগ্রহনকারীরেদের কাছ থেকে চালকরা যাতে গলাকাটা ভাড়া আদায় করতে না পারে তার জন্যই ডিসি ট্রাফিক স্যারের এই উদ্যোগ।

অন্যদিকে সিলেট চেম্বার্স ও কমার্সের নেতৃবৃন্দের সাথেও বৈঠক করেন ডিসি স্যারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। সিলেট চেম্বার পরীক্ষার দিন সকালে ২০টি বাস সরবরাহ করবে। যে বাসগুলো শুধু সকালের পরীক্ষার সময় রেলস্টেশন, কদমতলী বাস স্ট্যান্ড, হুমায়ুন রশিদ চত্তর থেকে পরীক্ষার্থীদের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে শহরের বাহিরে গিয়ে পার্কিং করবে। দ্বিতীয় পরীক্ষার সময় বাস সার্ভিস বন্ধ থাকবে।



তাছাড়া কোনো সিএনজি অটোরিকশা চালক যদি অতিরিক্ত ভাড়া দাবি করে তাহলে বিভিন্ন পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক সদস্যদের অভিহিত করলে চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়াও ‘বুস্টার্স’ এবং ‘সিলেট বাইকিং কমিউনিটি’ যৌথভাবে বিনামূল্যে বাইক সার্ভিস দিবে। এতেও সার্বিক সহযোগিতা করবে এসএমপি ট্রাফিক বিভাগ। সুতরাং অতীতের মতো তিক্ত অভিজ্ঞতা এবার হবে না বলে আমার মনে হয়।

পরীক্ষা উপলক্ষে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের অতিরিক্ত গাড়িতে যাতে নগরীতে যানজট সৃষ্টি না হয় সে লক্ষ্যে গাড়ি পার্কিং করার জন্য ৫ টি স্থান নির্ধারণ করে দিয়েছে ট্রাফিক বিভাগ।

উল্লেখিত এসব স্থানগুলো হলো-
১। হুমায়ুন রশীদ চত্বর-শিববাড়ী-পারাইচক রোডের পাশে।
২। চন্ডিপুল-ধরাধর পুর রোডের পাশে।
৩। কুমারগাঁও-তেমূখী-লামাহাজরাই রোডের পাশে।
৪। ইসলামপুর বাজার-সুরমা বাইপাস-বিকেএসপি রোডের পাশে ।
৫। হুমায়ুন রশীদ চত্বর-ফেঞ্চুগঞ্জ সড়ক রোডের পাশে।

পরীক্ষার্থীদের বহনকারী গাড়িগুলো সকাল ৭ টার মধ্যে নগরীতে প্রবেশ করে নির্ধারিত কেন্দ্রে পরীক্ষার্থীদের নামিয়ে দিয়ে দ্রুত নির্ধারিত স্থানে এসে পার্কিং করার অনুরোধ জানিয়েছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মো.ফয়সল মাহমুদ।