সিলেটউইটনেস::
সিলেট সদর উপজেলার স্পোর্টস একাডেমির সভাপতি, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা ইকলাল আহমদের পিতা মো. আনিছুর রহমান মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে ইন্তেকাল করেন।
এদিকে, পরদিন (১৬ সেপ্টেম্বর) বুধবার সিলেট জেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, সাংবাদিক ওলিউর রহমানের আম্মা আবেদা খাতুন ইন্তেকাল করেন।
সদর উপজেলা স্পোর্টস একাডেমির গুণধর এই দুই ব্যক্তির অভিভাবকদের মৃত্যুতে শোক প্রকাশ করেছে একাডেমি পরিবার SUSAS। শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
উল্লেখ্য, মঙ্গলবার বিকাল ৫টার দিকে আনিসুর রহমান চিকিৎসাধীন অবস্থায় সিলেট নগরীর মাউন্ট এডোরা হাসপাতালে মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
এদিকে, মরহুমা আবেদা খাতুন, মরহুম মাওলানা আব্দুল বারীর স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি বেশ কিছুদিন থেকে বার্ধক্যজনিত রোগে ভোগছিলেন। বুধবার রাত সাড়ে ১১টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সাত ছেলে ও তিন মেয়ের মাতা।













