নিউজ ডেস্কঃ অবশেষে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের উদ্দেশ্য সিলেটের মেয়র আরিফুল হক চৌধুরী। আজ মালয়েশিয়া সময় ৬ টা৫০ মিনিটে একটি এয়ারলাইন্সে মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তজাৰ্তিক বিমানবন্দর থেকে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
গত ১৪ অক্টোবর তিন দিনের একটি বানিজ্যিক কনফারেন্সে যোগ দিতে মালয়েশিয়ায় সফর করেন তিনি। উক্ত সম্মেলন শেষ করে গতকাল ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত ১১ টা ৩০ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্স এর একটি ফ্লাইটে কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশ্য রওয়ানা দেন মেয়র কিন্তু এক ঘন্টা রান করেও বিমানে যান্ত্রিক ত্রুটির কারনে আকাশে উড়তে পারেনি বিমান ।
আজ বিকেলে ৩ ঘটিকার সময় মালেয়শিয়ান এয়ার লাইন্সের ফ্লাইটে মেয়রসহ অন্যান্য যাত্রীরা ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করলে একই সমস্যার পূনরাবৃত্তি ঘটে।













