জিয়াউল হক জিয়াঃ আরামবাগ আবাসিক এলাকার আয়োজনে ও আরামবাগ ক্রীড়া সংঘের পরিচালনায় সিলেট নগরীর ‘আরামবাগ নাইট ফুটসাল টুর্নামেন্ট’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সমাপ্ত হয়েছে।

পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, বিশেষ অতিথি সিসিক কাউন্সিলর শওকত আমিন তৌহিদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান এস এম আলী হুসেন। অনুষ্টানে সভাপতিত্ব করেন এজাজুল হক এজাজ, সঞ্চালনায় ছিলেন সুহিন আহমদ চৌধুরী।

টুর্ণামেন্টে মাহবুব ফাইটার্স মেজরটিলা চ্যাম্পিয়ন হয়েছে। রানারআপ হয়েছে দি সেভেন স্কোয়াড বালুচর দল। তৃতীয় স্থান লাভ করেছে ফেঞ্চুগঞ্জ ফুটবল একাদশ।

শনিবার (১১জানুয়ারি) রাতে ফাইনাল খেলায় ২-০গোলের জয় পেয়েছে চ্যাম্পিয়নরা। গোল করে সুনাম ও শরীফ। ম্যাচ সেরা নির্বাচিত হয় সুনাম আর সর্বোচ্চ ১৪টি গোল করে সেরা গোলদাতা পুরস্কার লাভ করে শরীফ। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় ফেঞ্চুগঞ্জ দলের সাবলু।

খেলাটি পরিচালনা করেন জাতীয় রেফারি আব্দুল বাসিত, রেফারি শামিম আহমদ ও সালাউদ্দিন রাজু। খেলার ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও ইউনুস আহমদ।