রেজাউল হক মামুনঃ
গতকাল ২৩ সেপ্টেম্বর (সোমবার) সিলেট সদরে ৭নং মোগলগাঁও ইউনিয়নের হাউসাস্থ “আল-বারাকা সমাজ কল্যাণ সংস্থা”র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জনাব -কাওসার আহমদ কে হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংস্থার উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়।
বিদায় সংবর্ধনা উপলক্ষে সংস্থার সভাপতি লোকমান হোসেন মাজিদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আমিন মোহাম্মদের উপস্থাপনায় অতিথি হিসেবে শিক্ষা ও দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, হাউসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাদিরা সুলতানা ও জনাব আব্দুল মুকিত।
বক্তব্যে, কাওসার আহমেদের সততা, স্বজনপ্রীতি প্রসংসা করা হয়। সেই সাথে তার উজ্জ্বল ভবিষ্যতে পেশা ও কর্মে সাফল্যের চাবিকাঠি যেন ছুতে পারেন সেই আশা ব্যাক্ত করা হয়।
এবং সহিসালামতে যাতে গন্তব্য স্থলে পৌঁছে যান সেই কামনা করা হয়।
সমাপনী বক্তব্যে সংস্থা’র সভাপতি “কাওসার আহমদের” নানাদিক উল্লেখ করে প্রসংসা করেন। এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে নিজ গন্তব্যে যেন সুষ্ঠু ভাবে পৌছাতে পারেন সেই আশা ব্যক্ত করেন।
পরিশেষে জনাব আব্দুল মুকিত সাহেবের দোয়ার মাধ্যমে বিদায় সংবর্ধনা সমাপ্ত করা হয়। এবং কাওসার আহমদ এর হাতে সংস্থার পক্ষ থেকে বিদায়ী সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্টানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক জনাব-বাবুল মিয়া, সাংগঠনিক সম্পাদক জনাব- নজরুল ইসলাম, অর্থ সম্পাদক জনাব -আমিন মাহমুদ, দপ্তর সম্পাদক জনাব-জালাল আহমদ, আশিক হোসেন,রায়হান পারভেজ,ইব্রাহীম আহমদ,শরীফ আহমদ আখন্দ, মুরাদ আহমদ,গিলমান আহমদ,রহমত আলী,,মুহিব আহমদ, ফেরদৌস আহমদ, সালেহ আহমদ সহ প্রমুখ।














