গত ২৫ জুন,বৃহস্পতিবার সকালে উপশহর বি ব্লক ১৮নং রোডের ৩নং বাসা বাহার মঞ্জিলের বাসার প্রাচীরের ভেতর থেকে ইফজাল আহমদ নামের এক যুবকের লাশ পাওয়া যায়।
বাসার নিচ তলায় থাকা ভাড়াটিয়া সকালে রান্না ঘরের জানালা খোলেলে বাসার সিমানা প্রাচীর আর বাসার ৩/৪ফিট দূরত্বের মাঝখানে ইফজালের রক্তাক্ত মরদেহ পড়েথাকা অবস্থায় দেখেন।পরে আস্তে আস্তে মানুষজন জড়োহলে পুলিশ ও স্থানীয় কাউন্সিলর এসে উদ্ধার করেন ইফজালের লাশ। চারতলা ভবনটির তিনতলায় বিবাহিতা বোন ও দুজন ছোট ভাগনা ভাগ্নির সাথে থাকথেন হাফিজ ইফজাল আহমেদ।
নগরির শাহজালাল জামেয়ায় আলিম শেষ করে এমসি কলেজে অনার্স অধ্যয়নরত ইফজাল ভগ্নীপতি প্রবাসে থাকায় বোনের সাথে কয়েক বছর থেকেই উপশহরস্থ ঐ বাসায় থাকতেন।২৪জুন রাতে নিজের রোমে ঘুমিয়ে ২৫জুন সকালে জখম সহ মরদেহ পাওয়া যায় বাসার নিচ থেকে।
এরকম রহস্যজনক ও মার্মান্তিক ঘটনায় ইফজালের পরিবার ও নিজ এলাকা কানাইঘাটের ৮নং ইউনিয়ন কাপ্তানপুর গ্রামে বইছে শোকের ছায়া।উদ্বেগ প্রতিবাদ জানাচ্ছেন পরিবার এলাকাবাসী সচেতন মহল ও নিহত ইফজালের সহপাঠীরা।এর ধারাবাহিকতায় আজ ২৯জুন সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে দুপুর ১২.৩০মিনিটে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনটি কানাইঘাট সমাজকল্যাণ পরিষদ।জাগরণ তরুণ সংঘ কাপ্তান পুর কানাইঘাট।অনলাইন টিউশন সেবা সিলেট বিভাগ ও শিক্ষক সহপাঠীদের যৌথ উদ্যোগে আয়োজিত হয়। তাছাড়া বিভিন্ন রাজৈনিতক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তারা বলেন, অবিলম্বে হাফিজ ইফজাল আহমদের রহস্যঘেরা মৃত্যুর সুষ্ঠু তদন্ত করে মূল ঘটনা উন্মোচন করে দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় ছাত্রসমাজ কঠিন আন্দোলনে যেতে বাধ্য হবে।














