জিয়াউল হক জিয়া (ক্রিড়া প্রতিবেদক):: জেলা দলের প্রয়াত ফুটবলারদের স্মরণে ‘সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি’ দ্বিতীয় বারের মত আয়োজন করতে যাচ্ছে ‘কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০১৯’। ইতিমধ্যে ৮টি দলের খেলোয়াড় এবং দল গঠন চুড়ান্ত করা হয়েছে। চুড়ান্ত করা হয়েছে সময়সূচিও। সবগুলো খেলা সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
গত বছর ১২অক্টোবর মাঠে গড়িয়েছিল এই টুর্ণামেন্টটি। সে’বার অংশ নিয়েছিল ৬টি দল। এবার দল নেয়া হয়েছে ৮টি। মূলতঃ সিলেট জেলার ফুটবলাররাই বিভিন্ন দলে বিভক্ত হয়ে খেলে থাকেন এই টুর্ণামেন্টে। চলতি মৌসুমের ৮টি দল হল জুম্মান একাদশ, মান্না একাদশ, লালু একাদশ, তমজিদ একাদশ, তিতন একাদশ, মুহিব একাদশ, মুক্তা একাদশ, ঝাড়ু একাদশ।
আগামী ৭ডিসেম্বর শনিবার বিকেল ২:৩০মিনিটে মাঠে গড়াবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে তিতন একাদশের মোকাবেলা করবে মুক্তা একাদশ। পরের দিন রবিবার মুখোমুখি হবে মুহিব একাদশ ও তমজিদ একাদশ। সোমবার ২টি ম্যাচ অনুষ্টিত হবে, দিনের প্রথম ম্যাচে মান্না একাদশের মোকাবেলা করবে লালু একাদশ এবং দ্বিতীয় ম্যাচে ঝাড়ু একাদশের মুখোমুখি হবে জুম্মান একাদশ। খেলাগুলো নক আউট পদ্ধতিতে সম্পন্ন হবে।
পরের দিন মঙ্গলবার ১০ডিসেম্বর টুর্ণামেন্টের ২টি সেমিফাইনাল খেলা সমাপ্ত হবে এবং কোন বিরতি ছাড়াই ১১ডিসেম্বর বুধবার বিকেলে টুর্ণামেন্টটির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
ইতিমধ্যে টুর্ণামেন্টকে সামনে রেখে ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহবায়ক করা হয়েছে কামরুল হাসান মোবাইল 01711967859 এবং সদস্য সচিব হয়েছেন আজিজ রহমান মোবাইল 01724927559
যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন রাজা চৌধুরী, মুরশেদ আহমদ, আজাদুর রহমান চঞ্চল আখতার আহমদ, সোহেল আহমদ, জামাল আহমেদ, জাহেদ আহমদ ও জুয়েল আহমেদ।
কমিটির অন্য সদস্যরা হলেন ইমরাজ আহমেদ, খালেদ আহমেদ, রিপন আহমদ, সামাদ আহমেদ, মহি উদ্দিন রাসেল, লিমন আহমদ, সামসুল আহমদ, সুফিয়ান আহমেদ, বাবলু আহমেদ, নাফিজ ইকবাল, মানিক আহমেদ এবং নাহিদ আহমদ।
উল্লেখ্য, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যবস্থাপনায় এবং জেলা ক্রিড়া সংস্থার সহযোগিতায় প্রতিবার আয়োজন করা হয়ে থাকে “কুটিম-জুয়েল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট।”














