জিয়াউল হক জিয়াঃ সিলেট নগরীর বৃহত্তর শাহী ঈদগাহ যুব সমাজ আয়োজিত “শাহজাহান স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট”এর কোয়ার্টার ফাইনাল সমাপ্ত হয়েছে। দুটি সেমিফাইনাল ২৯ ও ৩০ নভেম্বর। শাহী ঈদগাহস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে খেলা দু’টি অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার সন্ধায় টুর্ণামেন্ট সমন্বয়ক কিবরিয়া আহমদের বাসায় সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। এতে টিম ম্যানেজারদের পাশাপাশি উপস্থিত ছিলেন উপদেষ্টা ও পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

২৯নভেম্বর প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর জুনিয়র ফুটবল একাডেমি এবং সিলেট সিটির দল জায়ান এফসি। পরদিন দ্বিতীয় সেমিতে সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটি দলের মোকাবেলা করবে উদয়ন যুব সংঘ সৈয়দপুর মেজরটিলা। খেলাগুলো বিকাল ২:৩০ মিনিটে মাঠে গড়াবে।

১৬টি দল নিয়ে এই টুর্ণামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। চ্যাম্পিয়ন দল পাবে ট্রফিসহ ৩০হাজার টাকা এবং রানারআপ দল পাবে ট্রফিসহ ২০হাজার টাকার প্রাইজমানি।