নিজস্ব প্রতিবেদকঃ লামাকাজীস্থ এম এ খান সেতু; সুরমা নদীর দু’পারের বসবাসরত মানুষের চলাচল পাড়া-প্রতিবেশির মত। নদীর পূর্বপার সিলেট সদরের অংশ এবং পশ্চিমপার বিশ্বনাথ উপজেলার অংশ। আর সেই দুইপারের ক্রিকেট খেলোয়াড়রা লিগ আয়োজনের মধ্য দিয়ে নিজেদের ফেলোশিপ ধরে রেখেছেন বেশ কয়েক বছর ধরে।
সদর-বিশ্বনাথ ফ্রেন্ডশিপ ক্রিকেট লিগ নামে খেলার আয়োজন করে থাকে তারা। এবারের খেলা নিয়ে চারবার এই খেলার আয়োজন করা হয়েছে। বিশ্বনাথের ২টি এবং সদরের ৪টি দল এই খেলায় অংশ নেয়। লিগে একই গ্রুপে সবাই সবার সাথে একবার করে খেলে। গ্রুপের শীর্ষ পয়েন্টধারী দুই দল ফাইনাল খেলে থাকে। ক্রিকেটেররা নিজেরাই নিজেদের পুরস্কারসহ যাবতীয় ব্যয় চাঁদা করে মিটিয়ে নেয়।
শনিবার (৭ই মার্চ ২০২০ইং) সদরের খালপার মাঠে এবারের আসরের ফাইনাল খেলাটি শেষ হয়েছে। খেলায় প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছে বিশ্বনাথ উপজেলার রেনেসাঁ ক্রিকেট ক্লাব, মাহতাবপুর দল। আর রানারআপ হয়েছে সদরের সানমুন ক্রিকেট ক্লাব, খালপার দল। অংশগ্রহণকারী অন্য দলগুলো হল সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব ফতেহপুর, মিলেনিয়াম ক্রিকেট ক্লাব মিরেরগাঁও, গোল্ডেন ক্রিকেট ক্লাব ফুলকুচি এবং এমসিসি মির্জারগাঁও।
খেলাশেষে পুরস্কার বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পুলিশ সদস্য আজমল হুসেন, মোগলগাঁও ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউল হক জিয়া, জায়েদ হুসেন, মোজাহিদ, সবুজ, জাবেদ, রাজু, জুয়েল, এহসান প্রমুখ নেতৃবৃন্দ।
খেলায় লিগ সেরা হয় অলরাউন্ডার সুহেল, সে ১৬উইকেট ও ১৪২রান করে, সর্বোচ্চ রান সংগ্রহ করে আশরাফ হাসান ২৭০রান, ফাইনালে ম্যাচ সেরা হয় হাবিব, সে হ্যাট্রিকসহ নেয় ৫উইকেট।
সংক্ষিপ্ত স্কোরঃ
রেনেসাঁ ক্রিকেট ক্লাব, মাহতাবপুর দল ১৩১/৯(১৬)
সানমুন ক্রিকেট ক্লাব, খালপার দল ৪৫/১০(১২)
বিগত আয়োজনে প্রথম আসরের চ্যাম্পিয়ন ছিল সানফ্লাওয়ার ক্রিকেট ক্লাব বৃহত্তর ফতেহপুর, দ্বিতীয় আসরে মিলেনিয়াম ক্রিকেট ক্লাব ফতেহপুর-মিরেরগাঁও, তৃতীয় আসরের চ্যাম্পিয়ন সানমুন ক্রিকেট ক্লাব, খালপার।














