নিজস্ব প্রতিবেদকঃ বিশ্বনাথ উপজেলার ২নং খাজাঞ্চি ইউনিয়নের বাওনপুর গ্রামে এফ সি জনতা ক্লাব আয়োজিত ৭ম প্রিমিয়ার ফুটবল লিগের ফাইনাল খেলা সম্পন্ন হয়েছে। খেলায় প্রথম বারের মত চ্যাস্পিয়ন হয়েছে এবি ইলেভেন স্টার দল।

সোমবার বিকালে ফাইনাল খেলাটির প্লে অফ ঘোষণা করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার মোহাম্মদ গিয়াস উদ্দিন। ফাইনালে এবি ইলেভেন স্টার দল মোকাবেলা করে প্যানেল এইট দলের। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অমিমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ৩-২গোলের জয় পায় এবি ইলেভেন দল। টুর্ণামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় এবি দলের জামাল। সর্বোচ্চ গোলদাতা একই দলের আবু বকর। সেরা গোল কিপার আল আমিন। ফাইনালে ম্যাচ সেরা হয় আমির আলী। বিশেষ ইমাজিন পুরস্কার জিতে ফয়সাল। লিগে মোট চারটি দল অংশ নেয়। অন্য দলগুলো হল এসটিএস একাদশ ও আরএম কিংস।

খেলা শেষে পুরস্কার বিতরণ করেন টুর্ণামেন্টের প্রধান পৃষ্ঠপোষক আরশ আলী গনি। চ্যাম্পিয়ন দল পেয়েছে ১টি ৩২” এলইডি টিভি ও রানারআপ দল ১টি ফ্রিজ এবং তৃতীয় দল একটি ট্রফি। খেলায় পুরস্কার স্পন্সর করেছেন যথাক্রমে লন্ডন প্রবাসী আনছার আলী, সৌদি প্রবাসী জামাল উদ্দিন রেজা এবং আব্দুস সালাম রিপন।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুরব্বি শমসের জামাল। এসময় উপস্থিত ছিলেন মুরব্বি শফিকুল ইসলাম, লিলু মিয়া, ওয়ারিছ আলী, আয়াশ আলী, ক্লাবের উপদেষ্টা ইকবাল আহমদ, সালেহ আহমদ, আব্দুস সালাম রিপন, আব্দুস সামদ, এফ সি জনতার পরিচালনা কমিটি সভাপতি আল আমিন, সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন প্রমুখ। ক্লাবের পক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন আব্দুল্লাহ আল মামুন।

খেলাটি পরিচালনা করেন রেফারি আব্দুল বাসিত, ইমরানুর রহমান ইমন, জাহেদ আহমদ। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া।