নিজস্ব প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার ছাতকের গোবিন্দগঞ্জে যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে শিশু ও নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
আজ মঙ্গলবার বিকাল অনুমানিক ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াইরগাঁও-আলাপুর গ্রামের মধ্যখানে সদরপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, লেগুনাটি খালে পড়ার আগে বিকট শব্দ হয়। শব্দ হওয়ার এক মিনিটের মধ্যে লেগুনাটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে যায়। এ ঘটনায় ওই লেগুনার যাত্রী, নারী ও শিশুসহ অন্তত ১২জন আহত হয়েছেন। স্থানীরা আহতদের উদ্ধার করে কৈতক ও ছাতক হাসপাতালে পাঠানো হয়। তবে এ ঘটনায় তিন শিশু গুরুতর আহত হয়েছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।














