সিলেটউইটনেস ডেস্কঃ
সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের খাসগাঁও যুব সমাজ কর্তৃক আয়োজিত ফ্লাডলাইট ফুটসাল প্রতিযোগিতার ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে।
১ জানুয়ারি শুক্রবার রাত ৯ঘটিকায় খাসগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় চ্যাম্পিয়ন হয়েছে ৮ভাই মায়া স্পোটিং ক্লাব বিনন্দপুর আর রানারআপ হয়েছে বাহার এন্ড মাজেদ স্পোর্টস ক্লাব গহরপুর। নির্ধারিত সময়ের খেলা গোল শূন্য অমিমাংসিত থাকলে টাইব্রেকারে নিষ্পত্তি হয় ম্যাচটি। খেলাটি পরিচালনা করেন রুয়েল আহমদ। খেলায় প্রচুর দর্শকের উপস্থিতি দেখা যায়।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মুজাহিদ আলী, বিশিষ্ট শালিশ ব্যাক্তিত্ব লুৎফুর রহমান, সানজানা ফুটবল একাডেমির প্রতিষ্ঠাতা আফজল হোসেন ফজর আলী।
এতে আরো উপস্থিত ছিলেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল আহাদ, সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল মিয়া, জেলা যুবদল সদস্য গাজী মিলটন, ইউপি সদস্য খরম আলী, তুরণ মিয়া, সমতা স্কুল এন্ড কলেজের প্রভাষক সিতাব আলী, স্থানীয় আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন, খাসগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আনোয়ার হোসাইন, কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নুরুল আমিন মোহাম্মদ শাহানুর, মঞ্জুর আহমদ, যুবলীগ নেতা সাচ্চু মিয়া, সভাপতি শাহীন আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা আবুল কালাম, যুবনেতা শাহজাহান, লিংকন দেবনাথ, খেলা পরিচালনা কমিটির সভাপতি বাবুল মিয়া, সহ সভাপতি নুরুল হোসেন, ছাত্রলীগ কর্মী আবু বক্কর সাজু, নুরুল আমিন রওশন, হাসান আহমদ, সজল আহমদ, পারভেজ আহমদ, রাজু মিয়া প্রমুখ। #তথ্যসূত্র: সুজন তালুকদার














