নিজস্ব প্রতিবেদকঃ ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের তেগরি-নোয়াগাঁও টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। নিউ স্টার ক্রিকেট ক্লাবের ব্যবস্থাপনায় এটি ছিল তাদের ৬ষ্ঠ আয়োজন।
মঙ্গলবার দুপুরে গ্রামের স্কুল সংলগ্ন মাঠে খেলাটির ফাইনালে মুখোমুখি হয়েছিল শাহ আফজালিয়া ক্রিকেট দল নোয়াপাড়া এবং তিন ভাই ক্রিকেট একাদশ জগন্নাথপুর। খেলায় ৫উইকেটে জিতেছে তিন ভাই দল।
প্রথমে আফজালিয়া দল ব্যাট করে। জুনেদের ৪৬ এবং নাইমের ১৭রানের অপর ভর করে ৯৬রান সংগ্রহ করে তারা। জবাবে ৯৭রানের টার্গেটে খেলতে নেমে বশিরের ১৯ বলে ৩৮রানের ঝড়ো ইনিংসে ৫উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে তিন ভাই দল। ম্যাচ সেরা হন বশির।
চ্যাম্পিয়ন দল লাভ করে ১টি ফ্রিজ এবং রানারআপ দল এলইডি টেলিভিশন। প্রথম পুরস্কারটি প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী সুলেমান আহমদ ও ফুটবলার জাহেদ আহমদ, দ্বিতীয় পুরস্কার দেন দুবাই প্রবাসী মাসুম বিল্লাহ।
খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মক্কা যুব লিগের সভাপতি সাব্বির আহমদ, বিশ্বনাথ বিআরডিবি এর ভাইস চেয়ারম্যান আফরোজ বখত খোকন, মেম্বার চমক আলী, টুর্ণামেন্ট সভাপতি আব্দুন নুর, সহ সভাপতি ইকবাল হোসেন, শিক্ষক আব্দুল বাসিত, শিক্ষক পংকজ দত্ত, সৌদি প্রবাসী মনির খাঁ, সৌদি প্রবাসী আব্দুল মতিন, সাবেক মেম্বার ফয়জুর রহমান, আলা উদ্দিন প্রমুখ। খেলায় ধারাবিবরণী করেন ধারাভাষ্যকার জিয়াউল হক জিয়া ও জুয়েল আহমদ।














